Advertisement

আজ শেষকৃত্য হল না অনীক দত্তর, পরিচালকের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন বদলাল কেন?

আজ রাতে তাঁর দেহ রাখা থাকবে ‘পিস ওয়ার্ল্ড’-এ।কাল শেষকৃত্যের আগে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ রাখা হবে এনটি ওয়ান স্টুডিওতে। সেখানে সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শায়িত থাকবে পরিচালকের মৃতদেহ।

অনীক দত্ত অনীক দত্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 May 2026,
  • अपडेटेड 9:08 PM IST
  • বুধবার জানা গিয়েছিল, আজ শেষকৃত্য সম্পন্ন হবে পরিচালক অনীক দত্তর
  • পরিবারের সদস্যদের তরফে জানানো হয়েছে, শুক্রবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে

বুধবার জানা গিয়েছিল, আজ শেষকৃত্য সম্পন্ন হবে পরিচালক অনীক দত্তর। তবে তা হল না। পরিবারের সদস্যদের তরফে জানানো হয়েছে, শুক্রবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। 

আজ রাতে তাঁর দেহ রাখা থাকবে ‘পিস ওয়ার্ল্ড’-এ।কাল শেষকৃত্যের আগে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ রাখা হবে  এনটি ওয়ান স্টুডিওতে। সেখানে সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শায়িত থাকবে পরিচালকের মৃতদেহ। সকাল থেকেই সেখানে ভিড় জমতে পারে অনুরাগী, শিল্পী ও সহকর্মীদের। টলিউডের একাধিক পরিচিত মুখ সেখানে উপস্থিত থেকে প্রিয় পরিচালকের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন বলে জানা গিয়েছে।

২৮ মে একটি লিখিত বার্তায় অনীকের স্ত্রী সন্ধি জানিয়েছেন, মেয়ের ইচ্ছা অনুসারে শুক্রবার তাঁর বাবার শেষকৃত্য হবে। কাল দুপুর বা বিকেলের পর দেহ নিয়ে যাওয়ার কথা কেওড়াতলা মহাশ্মশানে। 
 
বুধবার দুপুর একটার কিছুক্ষণ পর ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় পরিচালক, অনীক দত্তের। পুলিশ সূত্রে খবর, পরিচালক তাঁর স্ত্রীর আবাসনে ছাদ থেকে পড়ে মারা যান। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন অনীক দত্ত। 

প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টেও জানা যায়, তাঁর মাথার খুলি ভেঙে গিয়েছে। শরীরের প্রায় সব পাঁজরের হাড়, পেলভিক বোন এবং বাঁ হাতের হাড়েও ভাঙনের প্রমাণ মিলেছে। মেরুদণ্ডের হাড় ভেঙেছে। রিপোর্ট অনুযায়ী, ফুসফুস, লিভার, কিডনি এবং হৃদযন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্তিষ্কের বিভিন্ন অংশে সাবডিউরাল হেমারেজ বা রক্তক্ষরণের চিহ্নও পাওয়া গিয়েছে। শরীরের বিভিন্ন অংশে একাধিক ঘষা লাগার দাগ এবং আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।  

Read more!
Advertisement
Advertisement