Advertisement

SSKM-এ পরিচালক অনীক দত্তকে শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, কথা বললেন পরিবারের সঙ্গেও

ডাঃ ইন্দ্রনীল খান তাঁর পোস্টে লেখেন, 'পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এসএসকেএম হাসপাতালে এসে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্রী অনীক দত্তের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।' এদিন অনীক দত্তর মরদেহে ফুলের স্তবক দিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষও। 

অনীক দত্তকে শ্রদ্ধা শুভেন্দুর অনীক দত্তকে শ্রদ্ধা শুভেন্দুর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 May 2026,
  • अपडेटेड 11:35 PM IST
  • প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের প্রয়াণে শোকের ছায়া টলিউডে
  • বুধবার এসএসকেএম হাসপাতালে গিয়ে বিশিষ্ট এই পরিচালকের প্রতি শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অনীক দত্তর প্রয়াণে শোকের ছায়া টলিউডে। বুধবার এসএসকেএম হাসপাতালে গিয়ে বিশিষ্ট এই পরিচালকের প্রতি শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই তথ্য জানান।

ডাঃ ইন্দ্রনীল খাঁ তাঁর পোস্টে লেখেন, 'পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এসএসকেএম হাসপাতালে এসে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্রী অনীক দত্তের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।' এদিন অনীক দত্তের মরদেহে ফুলের স্তবক দিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষও। 

অনীক দত্ত বাংলা চলচ্চিত্র জগতের এক পরিচিত নাম। তাঁর পরিচালিত একাধিক ছবি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সামাজিক এবং রাজনৈতিক ব্যঙ্গাত্মক উপস্থাপনার জন্য তিনি বিশেষভাবে জনপ্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তি গভীর শোকপ্রকাশ করেছেন।

পরিচালকের আকস্মিক মৃত্যু ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে শরীরে একাধিক গুরুতর আঘাতের উল্লেখ রয়েছে।

রিপোর্টে আরও উল্লেখ, ফুসফুস, লিভার, কিডনি এবং হৃদযন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনীকের। মস্তিষ্কের বিভিন্ন অংশে সাবডিউরাল হেমারেজ বা রক্তক্ষরণের চিহ্নও পাওয়া গিয়েছে। শরীরের বিভিন্ন অংশে একাধিক ঘষা লাগার দাগ এবং আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।

কাল বৃহস্পতিবার পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে দেহ রাখা থাকবে রবীন্দ্রসদনে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন ভক্ত ও অনুরাগীরা। 

Read more!
Advertisement
Advertisement