Advertisement

Debchandrima Singha Roy Bold Look: বিকিনিতে পারদ চড়াচ্ছেন দেবচন্দ্রিমা, নায়িকার বোল্ড লুকে মুগ্ধ নেটিজেনরা

Television Actress Gossips: দেবচন্দ্রিমা সিংহ রায় ছোটপর্দার অত্যন্ত চেনা মুখ। প্রায়ই ঘুরতে চলে যান। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি, ভিডিও শেয়ার করেছেন দেবচন্দ্রিমা। বিদেশে ভ্যাকেশনে গিয়েছেন তিনি।

দেবচন্দ্রিমা সিংহ রায় দেবচন্দ্রিমা সিংহ রায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Jun 2026,
  • अपडेटेड 3:55 PM IST

ছোটপর্দার অত্যন্ত চেনা মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। শুধু বাংলা নয়, তিনি হিন্দি সিরিয়ালেও কাজ করেছেন প্রধান চরিত্রে। এছাড়াও কিছুদিন আগে তিনি মৌসুমি চট্টোপাধ্যায়, বিদ্যা বালানদের মতো অভিনেত্রীদের জুতোয় পা গলিয়েছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের নায়িকা রূপেও দেখা গেছে তাঁকে। অদিতি রায় পরিচালিত 'পরিণীতা' সিরিজে ললিতা রূপে সকলের মন জয় করেছেন। অনুগামীদের অজানা নয়, দেবচন্দ্রিমার যেন 'পায়ের তলায় সর্ষে'। এবার কোথায় ঘুরতে গেলেন?

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি, ভিডিও শেয়ার করেছেন দেবচন্দ্রিমা। এবার তাঁর ডেস্টিনেশন, থাইল্যান্ড। বিকিনিতে টেলি নায়িকার ছবিতে মন মজেছে নেটিজেনদের। সাদা রঙা, কালো বর্ডার বিকিনিতে তিনি নজর কাড়ছেন সকলের। অভিনেত্রীকে বোল্ড লুকে দেখে প্রশংসায় ভরাচ্ছেন সকলে। 

থাইল্যান্ডের একটি বিলাসবহুল ভিলাতে কাটানো বিভিন্ন মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন দেবচন্দ্রিমা। কখনও তিনি পোজ দিচ্ছেন আয়নার সামনে, কখনও আবার তিনি ব্যস্ত স্যুইমিং পুলে জলকেলিতে। ক্যাপশনে লিখেছেন, "মা বলল, 'খুব সুন্দর'; বয়ফ্রেন্ড বলল, 'এখনই পোস্ট করো।' আমি আমার টিমের কথা শুনি...।"      

    

কিছুদিন আগে দেবচন্দ্রিমার আরও একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে একটি হোটেলের ধবধবে সাদা বিছানায় তাঁকে শুয়ে থাকতে দেখা যায়। অভিনেত্রীর গায়ে একটা সুতোও নেই। গায়ের উপর একটি আরামদায়ক ব্ল্যাঙ্কেট রয়েছে। খোলা চুল এবং নো-মেকআপ লুকে অভিনেত্রীর লাস্যময়ী লুকে, এই গরমেও নেটপাড়ার পারদ অনেকটা চড়েছে। 

 

 

'সুহাগন চুড়েল' ধারাবাহিকে দারুণ জনপ্রিয়তা পান দেবচন্দ্রিমা। ধারাবাহিকের কাজ শেষ হতে না হতেই, বড় অফার গিয়েছিল দেবচন্দ্রিমার কাছে। সলমন খান সঞ্চালিত 'বিগ বস ১৮'-তে যোগ দেওয়ার প্রস্তাব যায় অভিনেত্রীর কাছে। যদিও সেই প্রস্তাব তিনি ফিরিয়েছেন বলেই খবর। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে এর আগে তিনি বলেন, "এবছর 'বিগ বস'-এ যোগ দিচ্ছি না। আমার আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে। পরে চেষ্টা করে দেখা যেতে পারে। আপাতত আরও কিছু অভিনয়ের কাজ করতে চাই এখানেই। কে দেবচন্দ্রিমা, সেটাও তো মানুষের জানা দরকার।" 

Advertisement

প্রসঙ্গত, অন্যান্য অনেক শিল্পীদের মতো দেবচন্দ্রিমা অনিশ্চয়তায় ভয় পান না। আজতক বাংলাকে নায়িকা আগে জানান, "আমার অন্য কেরিয়ার অপশন আছে। আমি অভিনয় খুব ভালোবাসি। যার জন্যে অভিনয়টাকেই আমি প্রাধান্য দিই। আর্থিকভাবে পারিবারিক সাপোর্টও আছে। এছাড়া আমি আমি ইউটিউব ব্লগার। আমার উপার্জনের একটা অন্য অপশন আমার রয়েছে। আমার এটা কখনও মাথায় কাজ করে না যে, এই কাজটা আমায় পেতেই হবে।" 
       
 

Read more!
Advertisement
Advertisement