Advertisement

Dev Rukmini: দেব- রুক্মিণীর হাতে মেহেন্দি, জুটি কোনও সুখবর দিচ্ছেন নাকি?

Tollywood Couple: পার্টি হোক কিংবা অনুষ্ঠান, একসঙ্গে দেখা যায় তাঁদের। এত ব্যস্ততার মধ্যে একান্তে বিশেষ সময় কাটাতে মাঝে মধ্যেই ভ্যাকেশনে যান জুটি।

দেব- রুক্মিণী (ছবি: ইনস্টাগ্রাম)  দেব- রুক্মিণী (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Mar 2026,
  • अपडेटेड 2:30 PM IST

আলোচনায় থাকেন দেব ও রুক্মিণী মৈত্র। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি। পার্টি হোক কিংবা অনুষ্ঠান, একসঙ্গে দেখা যায় তাঁদের। এত ব্যস্ততার মধ্যে একান্তে বিশেষ সময় কাটাতে মাঝে মধ্যেই ভ্যাকেশনে যান জুটি। মাঝে টিনসেল টাউনে বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল, দূরত্ব তৈরি হয়েছে দেব- রুক্মিণীর মধ্যে। যদিও সেই জল্পনায় ইতি টেনেছে। 'ধুমকেতু'-র স্পেশাল স্ক্রিনিংয়েও হাতে- হাত ধরে এসে বলেছেন, 'আমি ছিলাম, আছি থাকব...।" এরপর, ধীরে ধীরে বোঝা যায়, সব ঠিকঠাক আছে। 

ফের এক সঙ্গে ছবি করছেন দেব ও রুক্মিণী। এর মাঝে বুধবার আদুরে পোস্ট করলেন দেব। দু'জনে হাতে মেহেন্দি লাগিয়ে পোজ দিয়েছেন। ক্যাপশনে নিজের স্টাইলে লিখেছেন, 'এমনি'। দেবের হাতে লেখা রুক্মিণীর নামের প্রথম অক্ষর 'র'। তবে উল্লেখ না করলেও, অনেকে মনে করছেন, নতুন ছবি 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'-র শ্যুটিংয়ের ফাঁকে এই মুহূর্ত লেন্সবন্দি করেছেন। কমেন্ট বক্সে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা। 

প্রসঙ্গত, জীবনের বেশিরভাগ ছবিতেই দেবের সঙ্গে অভিনয় করেছেন রুক্মিণী। তাঁদের অভিনীত  'চ্যাম্প', 'ককপিট', 'কবীর', 'কিডন্যাপ', 'পাসওয়ার্ড', 'কিশমিশ', 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-র মতো ছবিগুলি ভাল সাড়া ফেলেছে। 

ফের পর্দায় দেবের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। এবার পর্দায় করিম উল হক রূপে দেখা যাবে দেবকে। তাঁর স্ত্রীয়ের ভূমিকায় রুক্মিণী। করিমূল হকের স্ত্রীয়ের নাম অঞ্জু, সেই ভূমিকাতেই দেখা যাবে রুক্মিণীকে। তাঁকে শেষবার দেখা গিয়েছিল 'বিনোদিনী' ছবিতে। এছাড়া দেবের সঙ্গে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-এ শেষবার জুটি বেঁধেছিলেন রুক্মিণী। 

 

Read more!
Advertisement
Advertisement