Advertisement

Hiran Anindita Ritika: হিরণের নমিনেশন পেপারে স্ত্রী নন ঋতিকা, অনিন্দিতার কটাক্ষ, 'রক্ষিতা'

Celeb Gossips: হিরণের নাম প্রার্থীতালিকায় দেখে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিয়ে তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় বলেছিলেন, 'নমিনেশনে স্ত্রীর জায়গায় কার নাম থাকে, আমি সেটা দেখার অপেক্ষায়।'

হিরণ, রিতিকা, অনিন্দিতা (ছবি: ফেসবুক) হিরণ, রিতিকা, অনিন্দিতা (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Apr 2026,
  • अपडेटेड 1:35 PM IST

চলতি বছরের শুরু থেকেই চর্চায় হিরণ চট্টোপাধ্যায়। গত জানুয়ারি মাস থেকে খড়গপুরের বিদায়ী বিধায়ক তথা অভিনেতা হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া। হঠাৎ করেই নেটপাড়ায় তাঁর বিয়ের ছবি ঘিরে শোরগোল শুরু হয়। সেই ছবি থেকেই জানা যায়, ঋতিকা গিরি নামে তরুণীকে বিয়ে করেছেন হিরণ। এই ছবি সামনে আসতেই হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা স্পষ্ট জানান তাঁদের ডিভোর্স হয়নি। সেই জল গড়ায় থানা, অবধি। 

আসন্ন বিধানসভা নির্বাচনে শ্যামপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিরণ। প্রার্থী ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট এলাকায়  জোর কদমে প্রচারে নেমে পড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি, ভিডিও শেয়ার করেছেন। হিরণের নাম প্রার্থীতালিকায় দেখে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিয়ে তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় বলেছিলেন, 'নমিনেশনে স্ত্রীর জায়গায় কার নাম থাকে, আমি সেটা দেখার অপেক্ষায়।' বুধবার, মনোনয়নপত্র জমা দেন তিনি। বিজেপি-র বিদায়ী বিধায়কের মনোনয়নপত্রে 'সঙ্গী’ হিসেবে রয়েছে প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের নাম। যদিও সেখানে 'আইনত বিবাহিত' এবং 'সেপারেটেড' এই দুই শব্দের উল্লেখ রয়েছে। এরপরই নেটমাধ্যমে হিরণ ও তাঁর দ্বিতীয় স্ত্রীকে সরাসরি কটাক্ষ করলেন অনিন্দিতা।  

নেতা-অভিনেতার দ্বিতীয় স্ত্রীকে 'রক্ষিতা' বলে কটাক্ষ করলেন অনিন্দিতা। হিরণ বা ঋতিকার নাম উল্লেখ না করেই আক্রমণ শানালেন তিনি। ফেসবুকে একটি পোস্ট করে তিনি লেখেন, "রক্ষিতার নাম উল্লেখ করেছে কি? ভারতীয় সংবিধান কি সেটা করতে বলবে?" যদিও  ব্যঙ্গ করে যে তাঁদের উদ্দেশ্যেই এই পোস্ট করেছেন তিনি, একথা বুঝতে আর কারও বাকি থাকে না। 

শোনা যাচ্ছে, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নাকি দিন কয়েক আগে প্রথম স্ত্রীর কাছে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল চেয়েছিলেন হিরণ। এদিকে, তিনি বিজেপির তরফে টিকিট পেতেই ক্ষোভ উপড়ে দিয়ে অনিন্দিতা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, "আমাদের আইনি বিচ্ছেদ হয়নি এখনও। তা সত্ত্বেও ঋতিকার সঙ্গে ছবি দিচ্ছে। সেগুলো সোশাল মিডিয়ায় ঘুরছে। ফলাও করে বিয়ে করেছে। এবার দেখব মনোনয়নে স্ত্রীর জায়গায় কার নাম থাকে। আমি দেখব এবার ও কী করে। এখনও হিরণ ঋতিকাকে নিয়ে কিছু বলেনি। তাই মনে হয় পালটি খেতে পারে...।" 

Advertisement

প্রসঙ্গত, ২০০০ সালের ডিসেম্বর মাসে হিরণের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অনিন্দিতা। তাঁদের একটি মেয়েও রয়েছে, যে এই মুহূর্তে কলেজ পড়ুয়া। এদিকে বারাণসীর ঘাটে মডেল ঋতিকা গিরির সঙ্গে ফের গাঁটছড়া বাঁধেন হিরণ। ঋতিকা- হিরণের বয়সের ফারাক অনেক। খবর, ঋতিকার এখন বয়স মাত্র ১৯। দু'জনের ছাদ আলাদা হলেও এখনও আইনী বিচ্ছেদ হয়নি বলেই দাবি অনিন্দিতার। গত জানুয়ারি মাসে হঠাৎ ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেন হিরণ। শুধু তাই নয়, ঋতিকার সোশ্যাল পেজেও শাঁখা- পলা, সিঁদুর পরে হিরণের সঙ্গে একগুচ্ছ ছবি। 

 

Read more!
Advertisement
Advertisement