
শিরোনামে কোয়েল মল্লিক। সকলকে চমকে দিয়ে তৃণমূল- কংগ্রেসের প্রার্থী হলেন টলিউড নায়িকা। রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের- কংগ্রেসের প্রার্থী তিনি। বৃহস্পতিবার, প্রথমবার বিধানসভায় পা রাখলেন কোয়েল। এদিন, মনোনয়ন পেশ করলেন রঞ্জিত মল্লিক কন্যা। রাজনীতির ময়দানে টলি ক্যুইন পা রাখতেই, মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের।
তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে টলিপাড়ার নায়িকাদের জীবনে কখন কী ঘটছে, তারা কী খান, কী পরেন, তাঁদের আয় কত ইত্যাদি সব নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। নেতা- মন্ত্রীদের আয় নিয়েও কৌতূহল থাকে অনেকের। জেনে নিন, সাংসদ হলে কোয়েল মল্লিকের মাসিক আয় কত হবে।
রাজ্যসভা হল ভারতের সংসদের উচ্চকক্ষ। বর্তমানে এর ২৪৫ জন সদস্য রয়েছে – ২৩৩ জন রাজ্য বিধানসভা দ্বারা নির্বাচিত এবং ১২ জন রাষ্ট্রপতি মনোনীত। ২০২৫ সালের মার্চ মাসে, কেন্দ্রীয় সরকার সমস্ত সাংসদের জন্য ২৪% বেতন বৃদ্ধির অনুমোদন দেয়। এই বৃদ্ধির পর, একজন রাজ্যসভার সাংসদ এখন প্রতি মাসে ১,২৪,০০০ টাকা আয় করেন। যার অর্থ, বিজয়ী হলে কোয়েলের মাসিক আয় হবে ১,২৪,০০০ টাকা।
সংসদীয় অধিবেশন বা কমিটির সভায় যোগদানের জন্য সাংসদদের দৈনিক ভাতা এখন ২৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। অধিবেশন শুরু হওয়ার তিন দিন আগে এবং শেষ হওয়ার তিন দিন পরে এটি প্রদান করা হয়। সদস্যদের এটি গ্রহণের জন্য একটি রেজিস্টারে স্বাক্ষর করতে হয়।
নির্বাচনী ভাতা
মেয়াদকালে, একজন রাজ্যসভার সাংসদকে প্রতি মাসে ৮৭,০০০ টাকা নির্বাচনী ভাতা দেওয়া হয়।
অফিস ব্যয় ভাতা
সাংসদরা এখন তাঁদের অফিস রক্ষণাবেক্ষণ এবং তাঁদের নিজ নিজ জেলার ভোটারদের সঙ্গে যোগাযোগের জন্য ৭০,০০০ টাকা ভাতা পান। এছাড়াও, তাঁরা প্রতি মাসে ৬০,০০০ টাকা অফিস ভাতা এবং সংসদ অধিবেশন চলাকালীন ২,০০০ টাকা দৈনিক ভাতা পান।
পেনশন
প্রাক্তন সাংসদদের পেনশনও প্রতি মাসে ৩১,০০০ টাকা। পাঁচ বছরের বেশি সময় ধরে প্রতি বছরের চাকরির জন্য অতিরিক্ত পেনশন ২,৫০০ টাকা করা হয়েছে।
ভ্রমণ ভাতা
নিজেদের এবং পরিবারের জন্য বছরে ৩৪টি বিনামূল্যে অভ্যন্তরীণ বিমান ভ্রমণের সুবিধা পেতে পারেন। সেই সঙ্গে কাজের এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য যে কোনও সময় প্রথম শ্রেণীর ট্রেন ভ্রমণের সুবিধাও পেতে পারেন। সড়ক পথে ভ্রমণের জন্য মাইলেজ ভাতাও দাবি করতে পারেন।
অন্যান্য সুযোগ-সুবিধা
টেলিফোন ভাতা: সাংসদরা ফোন এবং ইন্টারনেট ব্যবহারের জন্য বার্ষিক ভাতা পান, যার মধ্যে রয়েছে বছরে ১,৫০,০০০ বিনামূল্যে কল এবং মাসে ১,৫০০ বিনামূল্যে ব্রডব্যান্ড কল।
আবাসন ভাতা: সরকার তাঁদের জীবনযাত্রার ব্যয়ও বহন করে। পাঁচ বছরের মেয়াদে, সাংসদদের নয়াদিল্লিতে ভাড়া-মুক্ত বাসস্থান প্রদান করা হয়। তাঁদের অভিজ্ঞতা, বয়সের উপর নির্ভর করে হোস্টেল রুম, অ্যাপার্টমেন্ট বা বাংলো বরাদ্দ করা হয়। যারা সরকারী বাসস্থান ব্যবহার না করতে চান তাঁরা মাসিক আবাসন ভাতা পাওয়ার অধিকারী।
বিদ্যুৎ এবং জল: সাংসদরা বছরে ৫০,০০০ বিনামূল্যে ইউনিট বিদ্যুৎ এবং ৪,০০০ কিলোলিটার জল পান।
চিকিৎসা সুবিধা: কেন্দ্রীয় সরকারের প্রকল্পের (CGHS) অধীনে, ক্লাস-১ অফিসার সুবিধা পাওয়া যায়।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে মুক্তি পায় কোয়েলের ছবি 'মিতিন: একটি খুনির সন্ধানে'। এর আগে অক্টোবরে মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি 'স্বার্থপর' যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। ২০২৪-র ডিসেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন কোয়েল মল্লিক। ৪২ বছরে ফের মা হন টলিউডের মিতিন মাসি। কন্যা সন্তানের জন্ম দেন নায়িকা। কোয়েল মল্লিক নিয়মানুবর্তিতা মেনে চলতে পছন্দ করেন। সন্তানদেরও সেভাবেই মানুষ করছেন তিনি। সম্প্রতি ছবির প্রচার হোক কিংবা কোনও ফিল্মি পার্টিতে কোয়েলের স্নিগ্ধ লুক সকলের নজর কেড়েছে।