Advertisement

Sauraseni- Nikhil Relationship: নিখিলের বাহুলগ্না সৌরসেনী! অন্তরঙ্গ ছবি শেয়ার করে প্রেমে সিলমোহর নুসরতের প্রাক্তন স্বামীর?

Tollywood Gossips: এক জুটির প্রেমের খবর বিনোদন জগতে কান পাতলেই শোনা যাচ্ছে গত প্রায় দু'বছর ধরে। যদিও দু'জনেই সম্পর্ক নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন। তবে এবার ধীরে ধীরে গোপনীয়তা আলগা করছেন।

নিখিল- সৌরসেনী (ছবি: ইনস্টাগ্রাম)নিখিল- সৌরসেনী (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Jan 2025,
  • अपडेटेड 2:14 PM IST

তারকাদের সম্পর্ক ভাঙা- গড়ার খবর প্রায়ই শোনা যায়। এরকমই এক জুটির প্রেমের খবর বিনোদন জগতে কান পাতলেই শোনা যাচ্ছে গত প্রায় দু'বছর ধরে। যদিও দু'জনেই সম্পর্ক নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন। তবে এবার ধীরে ধীরে গোপনীয়তা আলগা করছেন। পার্টি থেকে যে কোনও উৎসব, একসঙ্গেই কাটান তাঁরা। কথা হচ্ছে  সৌরসেনী  মৈত্র(Sauraseni Maitra) ও নিখিল জৈনকে (Nikhil Jain) নিয়ে। চর্চিত প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি শেয়ার করলেন নুসরত জাহানের প্রাক্তন স্বামী।

নতুন বছরের প্রথম দিনই প্রেমে সিলমোহর দিলেন সৌরসেনী? বর্ষবরণের রাতের এক পার্টির একটি ছবি সোস্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দু'জনে। নিখিলের বাহুলগ্না সৌরসেনী। একে অপরের চোখে চোখ। ছবিই যেন স্পষ্ট করে দেয়, প্রেমের জল্পনা একেবারেই মিথ্যে নয়। ইনস্টা স্টোরিতে এই ঘনিষ্ঠ ছবি শেয়ার করে নায়িকা লেখেন, 'হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো, নিখিল।' এদিন সৌরসেনীর পরনে সিক্যুইন অফ শোল্ডার লং ড্রেস। অন্যদিকে নিখিল পরেছেন ব্লেজার সুট। 

এর আগে এপ্রিল মাসে সৌরসেনীর জন্মদিনেও একটি অন্তরঙ্গ ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন নিখিল। এরপর নানা পার্টিতে তাঁদের দেখা যায় একসঙ্গেই। ইনস্টা স্টোরিতে প্রায়ই দু'জনে ভাগ করে নেন একসঙ্গে নানা ছবি। 

 

নিখিল জৈনের পোশাকের ব্র্যান্ডের প্রধান মুখ সৌরসেনী। এই ব্র্যান্ডের কালেকশনের মডেল সৌরসেনী। অন্যদিকে পুরুষ মডেল নিখিল। এমনকী ব্র্যান্ডের প্রচারের জন্য বর- কনে বেশে সকলের সামনে আগে আসতে দেখা গিয়েছে টিনসেল টাউনের চর্চিত লাভ বার্ডসকে। সেসময় শ্যুটের জন্য বারাণসী গিয়েছিলেন দু'জনে। শোনা যায়, সেখানে একান্তে নিখিল- সৌরসেনীর সম্পর্ক আরও গভীর হয়েছে। তবে এখন অপেক্ষা আনুষ্ঠানিকভাবে দু'জনের এই সম্পর্কে সিলমোহর দেওয়ার। 

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৯ জুন বয়ফ্রেন্ড, ব্যবসায়ী নিখিল জৈন সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নুসরত জাহান। তুরস্কে বসেছিল তাঁদের বিয়ের রাজকীয় অনুষ্ঠান। এরপর কলকাতায় এসেও হয় গ্র্যান্ড রিসেপশন পার্টি। নিখিলের সঙ্গে বিয়ের পর থেকেই হিন্দু ও মুসলিমদের রোষানলে পড়তে হয় তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরতকে। এরপর অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে সম্পর্ক জড়ান নিখিলের প্রাক্তন স্ত্রী। এরপর নানা সমস্যার পর বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement