Advertisement

New Bengali Movie: বিরতির পর বাংলা ছবিতে পরমব্রত, এবার জুটি বাঁধছেন কোন নায়িকার সঙ্গে?

Tollywood: বাংলা ছবিতে ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ফেডারেশনের সঙ্গে টানাপোড়েন- সব সমস্যা মিটে যাওয়ার পর এটাই টলিউডে তাঁর প্রথম কাজ। ছবির নাম 'এই শহরের গান'।

পরমব্রত চট্টোপাধ্যায়পরমব্রত চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Feb 2026,
  • अपडेटेड 5:15 PM IST

বিরতির পরে বাংলা ছবিতে ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়। মাঝে তিনি 'হইচই'-র শো, বিজ্ঞাপনের কাজ করেছেন। এছাড়া হিন্দি কাজও চালিয়ে গিয়েছেন। তবে ফেডারেশনের সঙ্গে টানাপোড়েন- সব সমস্যা মিটে যাওয়ার পর এটাই টলিউডে তাঁর প্রথম কাজ। ছবির নাম 'এই শহরের গান'। পরিচালনায় প্রার্জুন মজুমদার। ভিন্ন স্বাদের গল্পে এবার পরমব্রত জুটি বাঁধবেন প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে।  

সম্পর্কের গল্পের নতুন সমীকরণের ছবি 'এই শহরের গান'। তিন দম্পতি, জীবনের তিন ভিন্ন পর্যায়ে দাঁড়িয়ে নিজ নিজ সম্পর্কের নানা সমস্যা ও দ্বন্দ্বের সঙ্গে লড়াই করে। তারা একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত নয়, একে অপরকে চেনেও না। তবুও এক অদৃশ্য আন্তরিক যোগসূত্রে তারা পরস্পরের সঙ্গে যুক্ত। আর সেই যোগসূত্রের কেন্দ্রে আছে একটি শহর, যা নীরবে তাদের সকলকে এক সুতোয় বেঁধে রাখে।

 

আরও পড়ুন

পরমব্রত, প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে রয়েছে টলিপাড়ার একঝাঁক চেনা মুখ। অনির্বাণ চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অঙ্গনা রায়, মানপ্রীত রোহতাশ নিব্বিয়ালের মতো শিল্পীরা রয়েছেন। ইতিমধ্যে ছবির প্রথম ভাগের শ্যুটিং শেষ। দ্বিতীয় ভাগের শ্যুটিং শুরু হবে চলতি মাসেই। স্ট্যাগড ফিল্মসের ব্যানারে চলতি বছরে ছবিটি মুক্তি পাবে।  শহরের নানা জায়গা জুড়ে শ্যুটিং হয়েছে। ছবিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে  দেখা যাবে কলকাতা শহরকে। এই শহর সম্পর্কের শহর, প্রেমের শহর, আবেগের শহর। আর সেটাই তুলে ধরবেন পরিচালক। 

 

পরিচালক জানান, "এই ছবিতে কলকাতা শহর ও একটি চরিত্র। এই শহরে কত সম্পর্কের গল্প বাসা বেধে থাকে, সেগুলো বড় পর্দায় তুলে ধরব। আবেগের কথাও ফুটে উঠবে এই ছবিতে। আমার ছবির প্রতিটি চরিত্র তার শহরের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।" 

 

Read more!
Advertisement
Advertisement