Advertisement

Porimoni: ফেসবুকে রহস্যময় পোস্ট পরীমনির! কাকে উদ্দেশ্য করে সতর্ক করলেন?

Bangladeshi News: সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় নায়িকা। মঙ্গলবার সকালে হঠাৎ একটি রহস্যময় পোস্ট করেছেন তিনি। ইয়াবা আসক্ত এক নারীকে নিয়ে পোস্ট করেন পরীমনি।

পরীমনি (ছবি: ফেসবুক)পরীমনি (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • ঢাকা ,
  • 17 Mar 2026,
  • अपडेटेड 11:26 AM IST

আলোচনায় থাকেন পরীমনি। এখন দুই সন্তানের মা তিনি। ছেলের জন্মের প্রায় বছর দেড়েক পরে কন্যা সন্তান দত্তক নিয়েছেন অভিনেত্রী। তিনি 'সিঙ্গেল মাদার'। কাজের পাশাপাশি ছোট্ট ছেলে- মেয়েকে নিয়ে তুমুল ব্যস্ততা তাঁর। এক প্রকার একা হাতেই সামলাচ্ছেন দুই বাচ্চাকে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় নায়িকা। মঙ্গলবার সকালে হঠাৎ একটি রহস্যময় পোস্ট করেছেন তিনি। ইয়াবা আসক্ত এক নারীকে নিয়ে পোস্ট করেন পরী। যদিও কে তিনি, তা নিয়ে পরিষ্কারভাবে কিছুই বলেননি। অভিনেত্রীর পোস্ট নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। 

ফেসবুকে একটি পোস্ট করে পরীমনি লেখেন, "বাচ্চার বয়স তিন মাস। বাচ্চার মা ইয়াবা আসক্ত। বাচ্চার বাবা মানুষের টাকা লুট করার জন্য জেল খাটতেছে। বাচ্চার মাকে রিহাব করানো খুবই জরুরি। বাচ্চাটা কোনও ভাবেই মায়ের কাছে নিরাপদ না এই মুহূর্তে । আমি তাকে শেষ সুন্দর সুযোগটা দিতে এই স্ট্যাটাসটি দিচ্ছি। এরপর বাকি সব আমার সিদ্ধান্ত হবে।" তিনি আরও লেখেন, "আমি আশা করছি তুমি আমাকে সমস্ত কন্টাক্ট ব্লক করলেও এটা তুমি দেখবে এবং তোমার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাকে সহযোগিতা করবে। নিশ্চয়ই তুমি এতটা নির্বোধ নও।" 

পরীমনির এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া পড়েছে। অনেকেই মন্তব্য করে, শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এক নেটিজেনের মন্তব্যের জবাবে পরীমনি বলেন, তিনি চেষ্টা করছেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। 

 

প্রসঙ্গত, আলোচনায় থাকেন পরীমনি। কাজের চেয়ে, ব্যক্তিগত জীবন নিয়েই বেশি শিরোনামে থাকেন তিনি। তাঁর বিয়ে, বিচ্ছেদ, প্রেম ইত্যাদি নিয়ে চর্চার শেষ নেই। তবে শুধু ওপার বাংলা নয়। এপার বাংলাতেও তাঁর বিপুল জনপ্রিয়তা রয়েছে। এদেশেও নায়িকার অনুগামীদের সংখ্যা কম নয়। 

২০১০ সালে পরীমনির প্রথম বিয়ে হয় তাঁর আত্মীয় ইসমাইল হোসেনের সঙ্গে। মাত্র দু'বছর সংসার করার পর, ২০১২ সালে সেই সংসার ভেঙে যায়। সেই বছরই ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সঙ্গে পরীর বিয়ে হয়। এই বিয়ে টিকেছিল বছর সাতেক। ২০১৯ সালে এই বিয়েও ভেঙে যায় এবং সেই বছর সাংবাদিক ও আরজে তামিম হাসানকে বিয়ে করেন পরীমনি। যদিও সেই বিয়ের বয়স ছিল খুবই অল্প দিন। শোনা যায়, ২০২০ সালে চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান রনির সঙ্গে হঠাৎ করেই বিয়ের কথা জানান পরীমনি। এই বিয়েও  অল্প দিনের মধ্যেই ভেঙে যায়।

Advertisement

চতুর্থবার বিয়ে ভাঙার পর, ২০২২ সালের জানুয়ারি মাসে জনসমক্ষে বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। যদিও শোনা যায় ২০২১ সালের ১৭ অক্টোবর রাজের সঙ্গে গোপনে বিয়ে করেছিলেন নায়িকা। গিয়াসউদ্দিন সেলিমের 'গুনিন' ছবিতে কাজ করতে গিয়ে কাছাকাছি আসেন দুই তারকা। ২০২২-র জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই তারকা দম্পত্তি। এরপর ১০ অগাস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্র সন্তান। এরপর এই বিয়েও ভেঙে যায় নায়িকার।  


 

Read more!
Advertisement
Advertisement