Advertisement

Porimoni Relationship Gossips: বসন্তে পরীমনির জীবনে নতুন প্রেমের গুঞ্জন! ফের বিয়ে করবেন নায়িকা?

Celeb Gossips: আলোচনায় থাকেন অভিনেত্রী। কখনও ব্যক্তিগত জীবন, তো কখনও কাজের জন্য তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। ফের শিরোনামে পরী। নেটমাধ্যমে কিছু ছবি ভাইরাল হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Feb 2025,
  • अपडेटेड 2:38 PM IST

ঢালিউড নায়িকা পরীমনি (Porimoni) এখন দুই সন্তানের মা। ছেলের জন্মের প্রায় বছর দেড়েক পরে কন্যা সন্তান দত্তক নিয়েছেন অভিনেত্রী, যার তিনি 'সিঙ্গেল মাদার'। কাজের পাশাপাশি ছোট্ট ছেলে- মেয়েকে নিয়ে তুমুল ব্যস্ততা তাঁর। এক প্রকার একা হাতেই সামলাচ্ছেন দুই বাচ্চাকে। আলোচনায় থাকেন অভিনেত্রী। কখনও ব্যক্তিগত জীবন, তো কখনও কাজের জন্য তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। ফের শিরোনামে পরী। নেটমাধ্যমে কিছু ছবি ভাইরাল হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। ঢালিউডে এখন প্রশ্নই ঘুরছে, এবার কি ফের বিয়ে করতে চলেছেন নায়িকা?

একদিকে বসন্ত, অন্যদিকে চলছে ভ্যালেন্টাইন্স উইক। চারিদিকে যেন প্রেমের মরসুম।  এরই মাঝে পরীমনির নতুন প্রেমিককে নিয়ে আলোচনা একেবারে তুঙ্গে। শোনা যাচ্ছে, বাংলাদেশের এক জনপ্রিয় গায়ক নাকি পরীর প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন। সম্প্রতি আদালতেও নাকি সেই তরুণ গায়ককে দেখা গিয়েছে নায়িকার সঙ্গে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও আদুরে পোস্ট করেছেন শিল্পী। 

খবর অনুযায়ী, পরীমনির সঙ্গে নাম জুড়ে যাওয়া এই মানুষটির নাম শেখ সাদী। দিন কয়েক আগেই এক ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল বাংলাদেশী নায়িকার বিরুদ্ধে। এরপর ঢাকার আদালতে আত্মসমর্পণ করে, জামিনের আবেদন জানান তিনি। জামিন মঞ্জুরও হয় তাঁর। 

এই মামলায় পরীমণির জামিনদার হয়েছেন সাদী। আদালতেও নাকি অভিনেত্রীর সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। এরই মাঝে জল্পনা উস্কে রবিবার রাতে সাদী ফেসবুকে একটি পোস্ট করেন। ভালোবাসার ইমোজি দিয়ে গায়ক লেখেন, "অন্য কোনও মেয়েকে এখন আর আমার ভাল লাগে না। এখন পরী শুধু আমার...।" সাদীর এই পোস্টে মন্তব্য করেন ঢালিউড অভিনেত্রীও। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি পুতুলের ইমোজি দিয়ে তিনি লেখেন, 'ওহ!' 

 

এদিকে এপ্রসঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যমকে সাদী বলেন, "ওরকম সিরিয়াস কিছু ভেবে দিইনি। কিন্তু সবাই যে এত সিরিয়াসলি এটা নেবে, ভাবতেও পারিনি। এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে ভাববো। সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে, এর বেশি আর কিছু নয়।" 

Advertisement

প্রসঙ্গত, ২০১০ সালে পরীমনির প্রথম বিয়ে হয় তাঁর আত্মীয় ইসমাইল হোসেনের সঙ্গে। মাত্র দু'বছর সংসার করার পর, ২০১২ সালে সেই সংসার ভেঙে যায়। সেই বছরই ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সঙ্গে পরীর বিয়ে হয়। এই বিয়ে টিকেছিল বছর সাতেক। ২০১৯ সালে এই বিয়েও ভেঙে যায় এবং সেই বছর সাংবাদিক ও আরজে তামিম হাসানকে বিয়ে করেন পরীমনি। যদিও সেই বিয়ের বয়স ছিল খুবই অল্প দিন। শোনা যায়, ২০২০ সালে চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান রনির সঙ্গে হঠাৎ করেই বিয়ের কথা জানান পরীমনি। এই বিয়েও  অল্প দিনের মধ্যেই ভেঙে যায়।

চতুর্থবার বিয়ে ভাঙার পর, ২০২২ সালের জানুয়ারি মাসে জনসমক্ষে বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। যদিও শোনা যায় ২০২১ সালের ১৭ অক্টোবর রাজের সঙ্গে গোপনে বিয়ে করেছিলেন নায়িকা। গিয়াসউদ্দিন সেলিমের 'গুনিন' ছবিতে কাজ করতে গিয়ে কাছাকাছি আসেন দুই তারকা। ২০২২-র জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই তারকা দম্পত্তি। এরপর ১০ অগাস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্র সন্তান। এরপর এই বিয়েও ভেঙে যায় নায়িকার।  

 

Read more!
Advertisement
Advertisement