Advertisement

Porimoni: অসুস্থ পরীমনি, আদালতে হাজিরা দিতে পারলেন না! কী হয়েছে বাংলাদেশি নায়িকার?

Bangladeshi Actress Porimoni: শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজিরা দিতে পারলেন না ঢালিউড নায়িকা। সাভারের বোট ক্লাবে মারধর, হুমকি এবং যৌন হয়রানির মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের তারিখ আবার পিছিয়ে গিয়েছে। 

পরীমনি (ছবি: ফেসবুক)পরীমনি (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • ঢাকা ,
  • 11 Feb 2026,
  • अपडेटेड 11:34 AM IST

অসুস্থ পরীমনি। অস্ত্রোপচার হয়েছে তাঁর। শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজিরা দিতে পারলেন না ঢালিউড নায়িকা। বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাভারের বোট ক্লাবে মারধর, হুমকি এবং যৌন হয়রানির মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের তারিখ আবার পিছিয়ে গিয়েছে। 

পরীমনির অস্ত্রোপচার

আলোচনায় থাকেন পরীমনি। এখন দুই সন্তানের মা তিনি। ছেলের জন্মের প্রায় বছর দেড়েক পরে কন্যা সন্তান দত্তক নিয়েছেন অভিনেত্রী। তিনি 'সিঙ্গেল মাদার'। কাজের পাশাপাশি ছোট্ট ছেলে- মেয়েকে নিয়ে তুমুল ব্যস্ততা তাঁর। এক প্রকার একা হাতেই সামলাচ্ছেন দুই বাচ্চাকে। জানা যাচ্ছে, অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার হয়েছে তাঁর। এর পর চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন। যার জেরেই আদালতে হাজিরা দিতে পারেননি তিনি। মঙ্গলবার, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-র বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে পরীর জেরার দিন ধার্য ছিল। তবে তিনি উপস্থিত না হওয়ায়, আদালত আগামী ৯ অগাস্ট নতুন দিন নির্ধারণ করেছে।

আরও পড়ুন

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, সম্প্রতি অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচার করানোয় অভিনেত্রী শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। এ কারণে আদালতে হাজির হওয়া সম্ভব হয়নি তাঁর পক্ষে। সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেছে।

একাধিকবার জেরা পিছিয়েছে

গত বছরের ২৬ মে আদালতে হাজির হলেও শুনানির সময় পরীমনি অসুস্থ হয়ে পড়ায় জেরা স্থগিত করা হয়। এর পর৯ সেপ্টেম্বর নায়িকার দুই সন্তানের টিকা দেওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ায় আদালতে আসতে পারেননি পরীমনি। ফলে সেদিনও জেরা হয়নি।  

কোন ঘটনার জেরা? 

২০২১ সালের ৮ জুন, সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে অবস্থিত একটি বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তোলেন পরীমনি। ১৩ জুন রাতে নিজের সোশ্যাল পেজে একটি পোস্ট করেন নায়িকা। শারীরিক নির্যাতন, ধর্ষণের চেষ্টা ও হত্যা চেষ্টার মতো একাধিক অভিযোগ তুলে বিচারের দাবি করেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই পোস্ট। এরপর নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে, সবিস্তারে  তাঁর অভিযোগ জানান।

Advertisement

এর পরের দিন সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন পরীমনি। তাঁর অভিযোগের ভিত্তিতে ঢাকার উত্তরার বাড়ি থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযুক্ত শহীদুল আলম সহ তিনজনই বর্তমানে জামিনে রয়েছেন। ২০২২ সালের ১৮ মে এই মামলার বিচার শুরুর নির্দেশ দেয় আদালত। ২৯ নভেম্বর পরীর আংশিক জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।

প্রসঙ্গত, আলোচনায় থাকেন পরীমনি। কাজের চেয়ে, ব্যক্তিগত জীবন নিয়েই বেশি শিরোনামে থাকেন তিনি। তাঁর বিয়ে, বিচ্ছেদ, প্রেম ইত্যাদি নিয়ে চর্চার শেষ নেই। তবে শুধু ওপার বাংলা নয়। এপার বাংলাতেও তাঁর বিপুল জনপ্রিয়তা রয়েছে। এদেশেও নায়িকার অনুগামীদের সংখ্যা কম নয়। 


 

Read more!
Advertisement
Advertisement