Advertisement

ঋতুপর্ণার শাড়ি Viral, কী এমন রয়েছে যে দেখলেন CM শুভেন্দু অধিকারীও?

উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনে হাজির হলেন টলিউডের একাধিক তারকা। দেখা গেল জিত, দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

ঋতুপর্ণা সেনগুপ্তর ভাইরাল শাড়ি।ঋতুপর্ণা সেনগুপ্তর ভাইরাল শাড়ি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Sep 2026,
  • अपडेटेड 10:39 PM IST
  • নেটদুনিয়ায় ভাইরাল ঋতুপর্ণা সেনগুপ্তর শাড়ি।
  • শাড়ির থিম উত্তম-সুচিত্রার ছবি সপ্তপদী।

উপলক্ষ, মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপন। স্থান টালিগঞ্জ মেট্রো স্টেশন চত্বর। সেখানেই হাজির হলেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হল উত্তম স্মরণ। মহানায়কের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎরাও উপস্থিত ছিলেন। তবে আলাদা করে নজর কাড়ল ঋতুপর্ণা সেনগুপ্তর শাড়ি।

বৃহস্পতিবার উত্তম স্মরণে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর শাড়ি হয়ে উঠল নেটদুনিয়ার ভাইরাল কন্টেন্ট। কখনও দেবকে দেখা গিয়েছে শাড়ি ধরে থাকতে, আবার কখনও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কৌতূহলী হয়েছেন। ঠিক কী শাড়ি পরেছিলেন ঋতুপর্ণা যে এমন বীভৎস ভাইরাল হলেন?  

ঋতুপর্ণার ঘিয়েরঙা শাড়ির পাড়ে ছিল উত্তম-সুচিত্রা জুটি। আঁচলে 'এই পথ যদি না শেষ হয়' গানের দৃশ্যপট। এমন ঘনঘোর বর্ষায় মনে করিয়ে দিল কৃষ্ণেন্দু-রিনা ব্রাউনের সেই কালজয়ী প্রেম।

এ দিন উত্তম কুমারের জন্মশতবর্ষের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বার্তা দেন, 'আমরাই ভারতবর্ষকে নেতৃত্ব দিতাম। বলিউডকে টেক্কাকে দিত টলিউড। আমাদের আগের জায়গায় ফিরে আসতে হবে। এটাই হোক অঙ্গীকার। সরকার পাশে থাকবে। আপনারা বলুন, কোথায় পরিকাঠামো করে দিতে হবে, বাজেট বরাদ্দ লাগে বলুন,  কোথায় ছাড়পত্র লাগবে, আইন বদলাতে হলে বিধানসভায় বিল পাশ করাব'। তিনি যোগ করেন, উত্তম কুমারের সেই অমৃতকাল ফিরিয়ে আনার শপথ নিতে হবে।

Read more!
Advertisement
Advertisement