Advertisement

Saurav- Darshana Romance: বিছানায় আদরে মাখামাখি, প্রকাশ্যে সৌরভ- দর্শনার বেডরুমের অন্তরঙ্গ মুহূর্ত

Saurav- Darshana Romance: টলি পার্টি থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠানে একসঙ্গেই যান তারকা জুটি। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই জীবনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন তাঁরা।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Jan 2025,
  • अपडेटेड 2:13 PM IST

টলিউডের অন্যতম পাওয়ার কাপল সৌরভ দাস ও দর্শনা বণিক। দাম্পত্য জীবনের এক বছর কাটিয়ে ফেলেছেন। টলি পার্টি থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠানে একসঙ্গেই যান তারকা জুটি। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই জীবনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন তাঁরা। এমনকী বিবাহিত জীবনের  নানা মুহূর্তও অনুগামীদের সামনে। নতুন বছরের শুরুটা খুব ভালই কেটেছে জুটির। পরিবারে এসেছে নতুন সদস্য। সোশ্যাল পেজে একগুচ্ছ আদুরে ছবি শেয়ার করেছেন সৌরভ।   

নেট দুনিয়ায় অন্তরঙ্গ ছবি তলে ধরেছেন সৌরভ। শীতের সকালে বিছানায় আদরে মাখামাখি মুহূর্ত থেকে লেপের তলায় মিষ্টি রোম্যান্স, পোজ দিয়ে লেন্সবন্দি করেছেন তারকা দম্পতি। আবার নতুন গাড়ি কিনেছেন সৌরভ। বাবা- মা- বোন ও দর্শনাকে সঙ্গে নিয়ে পুজোও দিয়েছেন অভিনেতা। পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলি নিজেই সামনে আনলেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'যেভাবে  আমার নিজের মানুষদের সঙ্গে ২০২৫ শুরু হয়েছে...।' 

 

আরও পড়ুন

একটি ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন একে-অপরের ঘনিষ্ঠ হতে শুরু করেন সৌরভ- দর্শনা। প্রথমে বন্ধুত্ব ও পরে তা পরিণতি পায় প্রেমে। টলিপাড়ায় তাঁদের প্রেমের খবর ছড়িয়ে পড়ে বেশ কিছু মাস আগে। যদিও সেসময় জল্পনা উড়িয়ে প্রেমের সম্পর্কে তাঁরা সিলমোহর দেননি কখনও। এরপর হঠাৎ বিয়ের নিমন্ত্রণপর্ব শুরু হতেই, অনেকেই অবাক হয়েছিলেন। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর দর্শনার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন পর্দার 'মন্টু পাইলট।  

প্রসঙ্গত, সৌরভকে এর পর দেখা যাবে সৌমিতৃষা কুন্ডুর সঙ্গে '১০ই জুন' ছবিতে। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে ছবিটি। এছাড়াও তাঁর হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ। অন্যদিকে  দর্শনাকে শীঘ্রই দেখা যাবে 'দেবী চৌধুরানী'-র মতো বিগ বাজেট ছবিতে।

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement