
Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। বড় রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। জি বাংলায় একাধিক মেগা-র সম্প্রচার হচ্ছে ৪৫ মিনিট। ফলে স্টার জলসার কিছু ধারাবাহিকের রেটিং এসছে অন্য মেগার সঙ্গে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনো সব মেগা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল।
চমক দিয়ে ফের বেঙ্গল টপার 'জোয়ার ভাঁটা'(Joyar Bhanta)। এই মেগার এবারের স্কোর ৫.৩ রেটিং পয়েন্ট। দ্বিতীয় স্থানে উঠে 'পরিণীতা'(Parineeta)-র প্রাপ্তি ৪.৯। এবার তৃতীয়, 'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak),'গঙ্গা'(Ganga) ও প্রতিজ্ঞা (Pratigya)-র ঝুলিতে ৪.৮। চতুর্থ 'তারে ধরি ধরি মনে করি'(Tare Dhori Dhori Money Kori), পেয়েছে ৪.৭ নম্বর। পঞ্চম স্থানে রয়েছে 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee), 'কুসুম'(Kusum) ও 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' (Annapurnar Lokkira)। এই তিন ধারাবাহিক পেয়েছে ৪.৬।
এবার ষষ্ঠ স্থানে 'কনে দেখা আলো' (Kone Dekha Alo), ১ ঘণ্টার পর্ব, পেয়েছে ৪.২। সপ্তমে 'ঘূর্ণি' (Ghurni), পেয়েছে ৪.১। এই সপ্তাহে অষ্টম স্থানে রয়েছে 'ও মোর দরদিয়া'(O Mor Dorodiya)। এই মেগা সিরিয়াল পেয়েছে ৩.৮। নবমে 'কমলা নিবাস'(Kamala Nibas)-র ঝুলিতে ৩.৫ রেটিং পয়েন্ট। দশম স্থানে 'সংসারের সংকীর্তন' (Sangsarer Sangkirtan), পেয়েছে ৩.১।
| স্থান | সিরিয়ালের নাম | টিআরপি (TRP) |
|---|---|---|
| ১ম | জোয়ার ভাঁটা | ৫.৩ |
| ২য় | পরিণীতা | ৪.৯ |
| ৩য় | পরশুরাম আজকের নায়ক | ৪.৮ |
| ৩য় | গঙ্গা | ৪.৮ |
| ৩য় | প্রতিজ্ঞা | ৪.৮ |
| ৪র্থ | তারে ধরি ধরি মনে করি | ৪.৭ |
| ৫ম | প্রফেসর বিদ্যা ব্যানার্জি | ৪.৬ |
| ৫ম | কুসুম | ৪.৬ |
| ৫ম | অন্নপূর্ণার লক্ষ্মীরা | ৪.৬ |
| ৬ষ্ঠ | কনে দেখা আলো | ৪.২ |
| ৭ম | ঘূর্ণি | ৪.১ |
| ৮ম | ও মোর দরদিয়া | ৩.৮ |
| নবম | কমলা নিবাস | ৩.৫ |
| ১০ম | সংসারের সংকীর্তন | ৩.১ |
দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।