Advertisement

Rahul and Moumita Relation: 'আমাদের প্রেমটা যদি স্বীকার না করি...' প্রয়াত রাহুলের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে, কে এই মৌমিতা?

বস্তুত, রাহুল অরুণোদয়ের সঙ্গে একাধিক টলি অভিনেত্রীর সম্পর্ক নিয়ে নানা চর্চা হয়েছে। সন্দীপ্তা সেন, রুকমা রায়ের নাম উঠে এসেছে। কিন্তু কোনও ভাবেই মৌমিতা পন্ডিতের নাম ছিল না। হঠাত্‍ই সিসিটিভি ফুটেজ প্রকাশিত হওয়ার পরেই পর্দাফাঁস হল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মৌমিতাকে বাইকে চাপিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছেন রাহুল।

মৌমিতা পন্ডিত ও রাহুল বন্দ্যোপাধ্যায়মৌমিতা পন্ডিত ও রাহুল বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Aug 2026,
  • अपडेटेड 9:37 AM IST
  • 'আমাদের প্রেমের চেয়ে বড় বিপ্লব আর কিছু হতে পারে না'
  • 'আবির নিয়ে এসে আমার গালে মাখিয়ে দিয়েছিল'
  • মৌমিতা পন্ডিত কে?

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে অভিনেত্রী মৌমিতা পন্ডিতের প্রেমের সম্পর্ক ছিল, তা প্রকাশ্যে এসে গিয়েছে। রাহুলের মৃত্যুর ৫ মাস পরে হঠাত্‍ই মৌমিতার সঙ্গে সম্পর্কের খবর ভাইরাল। মৌমিতা পন্ডিত নিজেও প্রকাশ্যে স্বীকার করেছেন, রাহুলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। রাহুলের মৃত্যুর আগে পর্যন্তও। তিনি জানিয়েছেন, স্বামীর মৃত্যুর পর ৮ বছর তিনি হোলি খেলেননি। রাহুলই হোলির দিন ভোর ৫টায় মৌমিতার গালে হলুদ আবির মাখিয়ে দেন।

'আমাদের প্রেমের চেয়ে বড় বিপ্লব আর কিছু হতে পারে না'

বস্তুত, রাহুল অরুণোদয়ের সঙ্গে একাধিক টলি অভিনেত্রীর সম্পর্ক নিয়ে নানা চর্চা হয়েছে। সন্দীপ্তা সেন, রুকমা রায়ের নাম উঠে এসেছে। কিন্তু কোনও ভাবেই মৌমিতা পন্ডিতের নাম ছিল না। হঠাত্‍ই সিসিটিভি ফুটেজ প্রকাশিত হওয়ার পরেই পর্দাফাঁস হল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মৌমিতাকে বাইকে চাপিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছেন রাহুল। এরপরেই মৌমিতা পন্ডিত জানান, তাঁর সঙ্গে রাহুলের প্রেমের সম্পর্ক ছিল। মৃত্যুর আগেও রাহুল তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন।  মৌমিতার কথায়, 'হোলির দিন ভোর ৫টায় আমাকে অবাক করে দিয়ে ক্লান্ত শরীরে বাইক নিয়ে বাড়িতে হাজির হয় রাহুল। আমি এখনও নিত্যদিন লড়াই করছি। আমাদের প্রেমটা যদি স্বীকার না করি, তবে রাহুলকে অসম্মান করা হবে। প্রেম তো বড় বিপ্লব আর আমাদের প্রেমের চেয়ে বড় বিপ্লব আর কিছু হতে পারে না।'

'আবির নিয়ে এসে আমার গালে মাখিয়ে দিয়েছিল'

রাহুল তাঁকে প্রায় দুঘণ্টা বাইকে চাপিয়ে কলকাতায় রাস্তা ঘুরে বেড়ান। মৌমিতার কথায়, 'আমার স্বামী অরিদীপ্তর মৃত্যুর পর আট বছর হোলি খেলতাম না। সেই মানসিক ট্রমা থেকে রাহুল আমাকে বের করে আনার চেষ্টা করছিল। সেদিন হলুদ রঙের আয়ুর্বেদিক আবির নিয়ে এসে আমার গালে মাখিয়ে দিয়েছিল। রাহুলের ইচ্ছে ছিল দু'জনে একসঙ্গে একদিন সকলকে সম্পর্কের কথা জানাবে।' মৌমিতার এই সব দাবির প্রেক্ষিতে প্রিয়াঙ্কার কোনও বক্তব্য এখনও মেলেনি। মৌমিতার দাবি, প্রিয়াঙ্কার খুব ভাল বন্ধু ছিলেন রাহুল। 

Advertisement

মৌমিতা পন্ডিত কে?

টলিউডের বেশ পরিচিত মুখ মৌমিতা পন্ডিত। 'সূর্য', 'লস্ট', 'বর্নপরিচয়', 'কণ্ঠ', 'ভবিষ্যতের ভূত', 'প্যান্থার: হিন্দুস্থান মেরি জান', 'বলিউড ডায়েরিজ'-এর মতো একাধিক সিনেমায় যেমন অভিনয় করেছেন। 'রক্তপলাশ', 'ধানবাদ ব্লুজ', 'রে'-র মতো একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজেও  কাজ করেছেন। 
 

Read more!
Advertisement
Advertisement