মাত্র ৭১ বছরে ক্যান্সারে ভুগে প্রয়াত হলেন বাংলা ইন্ডাস্ট্রির সুন্দরী নায়িকা মিঠু মুখোপাধ্যায়। মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে রবিবার মারা যান অভিনেত্রী। তাঁর মৃত্যুর খবরে ভীষণভাবে ভেঙে পড়েন রঞ্জিত মল্লিক। তিনি বলেন, এটা তাঁর কাছে খুব শকিং খবর। রঞ্জিত মল্লিকের সঙ্গে মৌচাক, স্বয়ংসিদ্ধা ও ভাগ্যচক্র ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী। রঞ্জিত মল্লিক বলেন, 'একসঙ্গে কাজ করেছি, অসাধারণ অভিনেত্রী। স্বয়ংসিদ্ধাতে যা অভিনয় করেছিল, তা ভোলবার নয়। সত্য বন্দ্যোপাধ্যায়, ছায়া দেবীর সঙ্গে নিজের সমানভাবে ব্যক্তিত্ব বজায় রেখে কাজ করেছিল।' মিঠু মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া বাংলা বিনোদন জগতে।