জিৎ এবার ইদে বড় চমক নিয়ে আসছেন! এই প্রথম কোনও বাংলা ছবি হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে। ইদের উপহার হিসেবে হিন্দি এবং বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে বাংলার ভাইজান জিতের 'চেঙ্গিজ'। ২১ মার্চ জানা যায় যে চেঙ্গিজ প্যান ইন্ডিয়া বেসিসে আসছে, এটি হিন্দি এবং বাংলা, উভয় ভাষাতেই মুক্তি পাবে। এই ছবির গল্প উঠে আসবে ১৯৭০ থেকে ১৯৯০ সালের মাঝামাঝি পর্যন্ত কলকাতায় যে আন্ডারওয়ার্ল্ডের দাপট দেখা যেত সেই গল্পই। নাম ভূমিকায় থাকবেন অভিনেতা জিৎ।ছবিটির পরিচালনা করেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ মঙ্গলবার, ২১ মার্চ একটি পোস্ট করেন ফেসবুকে, সেখানে তিনি চেঙ্গিজ সম্পর্কে একটি বড় আপডেট দেন। জানান এই প্রথম কোনও বাংলা ছবি তথা জিতের ধুন্ধুমার অ্যাকশন ছবি একই সঙ্গে হিন্দি এবং বাংলা ভাষায় মুক্তি পেতে চলেছে।