সদ্য পদ্মশ্রী সম্মান পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার তিনি রকস্টারের ভূমিকায়। ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত এই ছবির নাম 'অভিমান'। ১৯ জুন আসছে যিশু, সৌরভ দাস প্রযোজিত প্রথম ছবি। প্রথমবার জুটিতে কাজ করবেন প্রসেনজিৎ এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রযোজকের আসনে বসার পাশাপাশি, মুখ্য চরিত্রেও রয়েছেন যিশু। bangla.aajtak.in-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শেয়ার করলেন, কীভাবে নিজেকে ঘরবন্দি করেন তিনি। আড্ডায় উঠে এল, প্রসেনজিতের ডিভোর্স থেকে ব্যক্তিগত জীবনের অভিমানের কথা।