শনিবার বালিগঞ্জে প্রসেনজিতের বাড়িতে গেলেন কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদার। পদ্মশ্রীর জন্য প্রসেনজিৎকে উত্তরীয় পরিয়ে, মিষ্টি দিয়ে সম্মান জানান। সুকান্ত বলেন, 'এর সঙ্গে রাজনীতি জড়াবেন না। পদ্মপুরস্কার পেলে অভিনন্দন জানাতে যাই। প্রসেনজিৎদা বাংলার সিনেমার মহীরূহ'।