বুধবার সন্ধ্য়ায়, টেকনিশিয়ান স্টুডিওতে এক বিশেষ বৈঠক ডাকা হয়। সেখানে, এতদিন ধরে চলা টেকনিশিয়ান, প্রযোজক, পরিচালকের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল, তা নিয়ে দু'পক্ষকেই মুখোমুখি বসিয়ে সমস্য়ার সমাধানের পথ খোঁজা শুরু হয়। সেখানে রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, সৌরভ দাস, সৃজিত মুখোপাধ্যায়, ফিরদৌসুল হাসান,অশোক ধানুকা, জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীজিৎ রায় সহ আরও অনেকে। এই বৈঠকে রুদ্রনীলের পাশে বসে সকলের সমস্যা শোনেন পরমব্রত। বৈঠকেই বিস্ফোরক মন্তব্য করেন অভিনেতা- পরিচালক। পরমব্রত স্পষ্ট জানান, কেন এতদিন টলিউডের অন্দরে চলে আসা এই অরাজকতাকে মুখ বুজে মেনে নিচ্ছিলেন তিনি। পরমব্রতর কথায়, 'দাঁতে দাঁত চেপে আমি ক্ষমা চেয়েছি ছেলের মুখে দিকে তাকিয়ে।'