মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য। তাঁর মুখাগ্নি করেন ছেলে আনন্দ। তখন সেখানে উপস্থিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, উপমুখমন্ত্রী। শেষশ্রদ্ধা জানান অনু মালিক, আমির খান, ভিকি কৌশলের মতো তারকারা।