নবরাত্রি উপলক্ষে বিজয়া দশমীর দিন হঠাৎই অভিনেতা জিৎ-এর নিউ আলিপুরে বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাতারানীর দর্শন করে নবরাত্রীর শুভেচ্ছা বিনিময় করলেন তিনি। স্ত্রী মোহনা ও সুপারস্টার মিলে মুখ্যমন্ত্রীকে বাড়ির ভেতরে নিয়ে যান। এরপর তিনি অংশ নেন জিতের বাড়ির পুজোতে। পুজো শেষে সুপারস্টারের পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। এরপর জিতের বাবা-মা ও পরিবারের তরফ থেকে মা শেরাওয়ালীর মূর্তি উপহার দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে।