জামশেদপুর থেকে উঠে এসে চলচ্চিত্র জগতে নিজের পরিচিতি তৈরি করেছেন মিহির আহুজা। তাঁর পরিবারের কেউই অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন। কবে, কীভাবে অভিনেতা হওয়ার ইচ্ছা তৈরি হয়েছিল তাঁর? এই প্রশ্নের উত্তরে মিহির বলেন,'আমার পরিবারের সকলেই এমবিএ করেছেন। বাবা-মায়েরও ধারণা ছিল, আমিও হয়তো সেই পথেই হাঁটব। কিন্তু ছোট থেকেই পারফর্মিং আর্টসের প্রতি আমার আগ্রহ। নিজের অভিনয় জীবনের শুরুর কৃতিত্ব মাকে দিয়েছেন মিহির।