Advertisement

নজরে তৃতীয় ঢেউ, ৬৩ জন বন্দিকে জেল মুক্তির সিদ্ধান্ত রাজ্যের

৬৩ জন বন্দিকে আগাম মুক্তির সিদ্ধান্ত রাজ্য সরকারের। কোভিড পরিস্থিতিতে মানবিক দিক বিচার করেই এই সিদ্ধান্ত বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। মুক্তি পেতে চলা বন্দিদের মধ্যে ৬১ জন পুরুষ ও বাকি ২ জন মহিলা। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Aug 2021,
  • अपडेटेड 1:37 PM IST
  • কোভিড পরিস্থিতিতে জেলের ভিড় কমাতে উদ্যোগ
  • ৬৩ জন বন্দিকে মুক্তির সিদ্ধান্ত রাজ্য সরকারের
  • মুক্তি পেতে চলা বন্দিদের মধ্যে ৬১ জন পুরুষ, বাকি ২ জন মহিলা

কোভিড পরিস্থিতিতে জেলগুলির ভিড় কমাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত (Life Imprisonment) কমপক্ষে ১৪ বছর সংশোধনাগারে (Correctional Home) কাটান এমন ৬৩ জন বন্দিকে আগাম মুক্তির সিদ্ধান্ত রাজ্য সরকারের। মানবিক দিক বিচার করেই এই সিদ্ধান্ত বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। মুক্তি পেতে চলা বন্দিদের মধ্যে ৬১ জন পুরুষ ও বাকি ২ জন মহিলা। 

জানা গিয়েছে, সামনেই রয়েছে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা। এই পরিস্থিতিতে জেলগুলির ভিড় নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। এবার তাই স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ডের সুপারিশে অনুমোদন দিয়ে ৬১ জন বন্দির মুক্তিতে সবুজ সংকেত দিল রাজ্য। 


যে সমস্ত বন্দিদের মুক্তি দেওযা হচ্ছে তাঁদের মধ্যে ৬১ জন পুরষ। প্রত্যেকের বয়সই ৬০ বছরের ঊর্ধ্বে। আর যে ২ জন মহিলা মুক্তি পেতে চলেছেন তাঁদের বয়স ৫৫ বছরের বেশি। যাঁরা মুক্তি পাচ্ছেন, তাঁদের মধ্যে ৫১ জন হিন্দু এবং ১২ জন মুসলিম সম্প্রদায়ভুক্ত। অন্যদিকে এই বন্দিদের মধ্যে ৫ তফসিলি জাতি, ৩ জন তফসলি উপজাতি, ২ ওবিসি এবং বাকিরা সাধারণ শ্রেণিভুক্ত বলে জানান হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

আগেও প্যারোলে ছাড়ার সিদ্ধান্ত নেয় রাজ্য
অবশ্য করোনাকালে এই ধরনের সিদ্ধান্ত আগেও নিয়েছে রাজ্য সরকারে। কিছুদিন আগে কয়েকটি সংশোধনাগারে বন্দিদের কোভিড আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছিল। সেই সময় সংশোধনাগারগুলিতে কোভিড সংক্রমণ রুখতে নয়া নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। আর আদালতের সেই নির্দেশের প্রেক্ষিতেই বন্দিদের প্যারোলে ছাড়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তবে এবার অবশ্য মুক্তি দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নিজেদের পরিবারের সঙ্গে থাকতে পারবেন বন্দিরা। 

 

Read more!
Advertisement
Advertisement