Advertisement

Muslim Man Arrested: হিন্দু সেজে নাবালিকাকে ফুঁসলিয়ে বিয়ে, গ্রেফতার মুসলিম যুবক

নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলা, যৌন হেনস্থা এবং পরবর্তীতে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগ। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলা থেকে এক মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃত মুসলিম যুবক ধৃত মুসলিম যুবক
Aajtak Bangla
  • ঝাড়খণ্ড ,
  • 18 Jul 2026,
  • अपडेटेड 11:51 AM IST
  • নাবালিকাকে ফুঁসলিয়ে বিয়ে করার অভিযোগ
  • গ্রেফতার এক মুসলিম যুবক
  • নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়েছিল সে

হিন্দু পরিচয় দিয়ে এক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলা, যৌন হেনস্থা এবং পরবর্তীতে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগ। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলা থেকে এক মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম মনোয়ার আনসারি। অভিযোগ, নিজের আসল ধর্ম ও পরিচয় আড়াল করতে ওই নাবালিকার কাছে নিজেকে 'মনোহর' বলে পরিচয় দিয়েছিল সে। নাবালিকার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

পুলশি সূত্রে জানা গিয়েছে, গত ১৫ জুলাই এই ঘটনাটি প্রথম সামনে আসে। ওই দিন সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাবালিকা। বেলা ১১টা নাগাদ তার মা খবর পান, মেয়েকে হেনস্থা করা হয়েছে। তিনি দ্রুত বরহেত এলাকায় পৌঁছন এবং জানতে পারেন, অভিযুক্ত যুবক তাঁর মেয়েকে শিবগাদী মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছে।

নাবালিকার মায়ের আরও অভিযোগ, অভিযুক্ত মনোহর বেশ কিছুদিন ধরেই তাঁর মেয়েকে উত্যক্ত করছিল। গত ২৯ জুন সে নাবালিকাকে ফুসলিয়ে রাঁচিতে নিয়ে যায় এবং সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে।

অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে পুলিশ এবং বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এরপর নাবালিকাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে তার মা ও মামার উপস্থিতিতে গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। গোটা ঘটনার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

 

Read more!
Advertisement
Advertisement