
বুরখা না পরার 'শাস্তি' পেলেন যুবতী। তাঁকে অপমান করে দোকান থেকে লাথি মেকে দোকান থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনা অসমের অসমের বিশ্বনাথ জেলার। থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, একটি মোবাইলের দোকানদার ওই যুবতীর সঙ্গে এই খারাপ ব্যবহার করে। আসলে ওই দোকানে হেডফোন কিনতে গিয়েছিলেন যুবতী। তাঁর পরনে ছিল জিন্স। আর তা দেখেই নাকি বেজায় চটে যান দোকানদার। তাঁর নাম নুরুল আমিন।
আরও পড়ুন : ভোরের দিকে শীতের আমেজ, আরও কমবে তাপমাত্রা?
পুলিশ সূত্রে খবর, ওই যুবতী জিন্স পরে দোকানে গিয়েছিলেন। তখনই তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন নুরুল আমিন। ওই যুবতীর কথায়, 'আমি দোকানে গিয়ে দেখলাম একজন বয়স্ক ব্যক্তি বসে আছেন। তিনিই দোকানের মালিক। তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন ও দোকান থেকে বেরিয়ে যেতে বলেন। তারপর বাড়ির লোকজনকে ডেকে আনেন সেই লোকটি। তাঁদের সামনেই আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। অথচ কেউ তার প্রতিবাদ করেনি।'
শুধু তাই নয়, ওই যুবতীর অভিযোগ তিনি বুরখা না পরায় দোকান মালিকের পরিবারের লোকজনও তাঁকে অপমান করে ও হুমকি দেয়। বলে, জিন্স পরে এই দোকানে এলে কপালে কষ্ট আছে।
এদিকে ঘটনার পর ভেঙে পড়েন যুবতী। তিনি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের গোটা ঘটনা জানান। থানায় অভিযোগও দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করে পুলিশ।