Advertisement

Baguiati: বাগুইআটিতে ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ভিডিয়ো পাঠিয়ে মাকে ব্ল্যাকমেল

Baguiati Minor Rape Case: বাগুইআটিতে ১৩ বছরের নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিয়ো দেখিয়ে পরিবারকে ব্ল্যাকমেলের অভিযোগ। মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার মা। তাঁর অভিযোগ, মেয়েকে মাদক মেশানো পানীয় খাইয়ে যৌন নির্যাতন করা হয়।

ঘটনার ভিডিয়ো দেখিয়ে পরিবারকে ব্ল্যাকমেলের অভিযোগ।  ঘটনার ভিডিয়ো দেখিয়ে পরিবারকে ব্ল্যাকমেলের অভিযোগ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Oct 2026,
  • अपडेटेड 8:05 PM IST
  • ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিয়ো দেখিয়ে পরিবারকে ব্ল্যাকমেলের অভিযোগ।
  • অভিযোগ, মেয়েকে মাদক মেশানো পানীয় খাইয়ে যৌন নির্যাতন করা হয়।
  • নাবালিকার এক বান্ধবী-সহ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

Baguiati Minor Rape Case: বাগুইআটিতে ১৩ বছরের নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিয়ো দেখিয়ে পরিবারকে ব্ল্যাকমেলের অভিযোগ। মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতার মা। তাঁর অভিযোগ, মেয়েকে মাদক মেশানো পানীয় খাইয়ে যৌন নির্যাতন করা হয়। সেই ঘটনার ভিডিয়ো পাঠিয়ে টাকা চাওয়া হচ্ছে। নাবালিকার এক বান্ধবী-সহ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত(প্রতিবেদন লেখার সময়) কাউকে গ্রেফতার বা আটক করার খবর নেই।

পরিবারের অভিযোগ, গত ২৪ অক্টোবর দুপুর সাড়ে ৩টে নাগাদ বান্ধবীর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়েছিল মেয়েটি। তার বিরাটিতে যাওয়ার কথা ছিল। সন্ধ্যার মধ্যে ফেরার কথা থাকলেও রাত সাড়ে ৮টা পর্যন্ত বাড়ি ফেরেনি সে। ফোনে মাকে জানিয়েছিল, সে ব্যারাকপুরে রয়েছে। ফিরতে রাত ১০টা-১১টা বাজবে। রাত ১১টার পরেও মেয়ে না ফেরায় ফের ফোন করেন মা। তখন ফোন ধরেননি কেউ।

এর পর অচেনা নম্বর থেকে ফোন আসে। এক ব্যক্তি জানান, রাস্তায় কাঁদতে দেখে তিনি নাবালিকাকে নিজের কাছে নিয়ে গিয়েছেন। তাঁকে মোবাইল ব্যবহার করতে দিয়েছেন বলেও দাবি করেন ওই ব্যক্তি। রাত ১২টা ৬ মিনিটে মাকে মেসেজ করে বিপদে পড়ার কথা জানায় মেয়েটি। বান্ধবী তাকে ‘ঋক’ নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে গিয়েছে বলে জানায় সে। পরে দেবজিৎ সরকার নামে এক ব্যক্তি ফোন করে মেয়েটি নিরাপদে রয়েছে বলে আশ্বস্ত করেন।

কিন্তু ওই রাতেও বাড়ি ফেরেনি নাবালিকা। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়ে সে। মায়ের কাছে মেয়েটি অভিযোগ করে, পরিচিতের বাড়িতে নিয়ে গিয়ে তাকে পানীয় দেওয়া হয়েছিল। তা খাওয়ার পর ঝিমিয়ে পড়ে সে। সেই অবস্থায় একাধিক ব্যক্তি তাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। জোর করে গর্ভনিরোধক বড়ি খাওয়ানোর অভিযোগও উঠেছে।

নাবালিকার মায়ের আরও দাবি, নির্যাতনের ভিডিয়ো তুলে তাঁকে পাঠানো হয়েছে। সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা চাওয়া হচ্ছে। প্রথমে ভয়ে পুলিশে যেতে পারেননি তিনি। শেষ পর্যন্ত বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন। অপহরণ, ধর্ষণ এবং ব্ল্যাকমেলের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement