Advertisement

Bengaluru: প্যারালাইসিসে আক্রান্ত মায়ের কষ্ট সহ্য করতে না পেরে ছাদ থেকে ধাক্কা ছেলের, মৃত বৃদ্ধা

প্যারালাইসিসে আক্রান্ত মাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলার অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ৭৫ বছর বয়সী প্যারালাইসিসে আক্রান্ত মাকে ছাদ থেকে ধাক্কা দেয় ৪২ বছর বয়সী পুত্র সন্তান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করে।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 16 Apr 2026,
  • अपडेटेड 12:00 PM IST

প্যারালাইসিসে আক্রান্ত মাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলার অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ৭৫ বছর বয়সী প্যারালাইসিসে আক্রান্ত মাকে ছাদ থেকে ধাক্কা দেয় ৪২ বছর বয়সী পুত্র সন্তান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করে।

পুলিশ জানিয়েছে, ওই যুবক তার মাকে ছাদে নিয়ে যান। তারপর ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে অভিযুক্ত একথা স্বীকার করে নেন। তিনিই তাঁর মাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলেছেন বলে জানান। তাঁকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। বেঙ্গালুরুর আরআর নগরের বিইএমএল লেআউটের একটি বহুতলের দোতলায় তার পরিবার ও মায়ের সঙ্গে ভাড়া থাকতেন যুবক। বৃদ্ধা গত চার-পাঁচ বছর ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। শয্যাশায়ী ছিলেন।

অভিযুক্ত দাবি করেছে, মায়ের কষ্ট সহ্য করতে পারছিলেন না তিনি। তার যত্ন নেওয়া কঠিন হয়ে পড়ছিল, যে কারণে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হন।

পুলিশ এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছে। আরও তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অন্যদের জড়িত থাকার সম্ভাবনাও তারা খতিয়ে দেখছেন।

Read more!
Advertisement
Advertisement