Advertisement

Dumdum Death: দমদমে জোড়া দেহ উদ্ধার, রান্নাঘরে ঢুকতেই আঁতকে উঠলেন সকলে

দমদমের শেঠবাগানে ফ্ল্যাট থেকে উদ্ধার বাবা ও পালিত ছেলের দেহ। শুক্রবার দুপুরে তিনতলার ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ।

শুক্রবার দুপুরে তিনতলার ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। শুক্রবার দুপুরে তিনতলার ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Nov 2026,
  • अपडेटेड 5:52 PM IST
  • দমদমের শেঠবাগানে ফ্ল্যাট থেকে উদ্ধার বাবা ও পালিত ছেলের দেহ।
  • শুক্রবার দুপুরে তিনতলার ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ।

দমদমের শেঠবাগানে ফ্ল্যাট থেকে উদ্ধার বাবা ও পালিত ছেলের দেহ। শুক্রবার দুপুরে তিনতলার ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। দু’টি আলাদা ঘর থেকে দু’জনের দেহ উদ্ধার হয়েছে। রান্নাঘরে খোলা ছিল গ্যাসের বার্নারের নব। গোটা ঘরে ছড়িয়ে পড়েছিল গ্যাসের গন্ধ। কীভাবে দু’জনের মৃত্যু হল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম তপনকুমার চট্টোপাধ্যায়। তিনি একটি বেসরকারি ব্যাঙ্কে কাজ করতেন। তাঁর সঙ্গে ফ্ল্যাটে থাকতেন পালিত ছেলে। শুক্রবার দুপুরে নাগেরবাজার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। দরজা ভেঙে ভিতরে ঢুকে দু’টি ঘরে দু’জনের দেহ পড়ে থাকতে দেখা যায়। রান্নাঘরের গ্যাসের বার্নার খোলা ছিল। তবে ঠিক কীভাবে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়।

প্রতিবেশীদের দাবি, আবাসনের অন্য বাসিন্দাদের সঙ্গে তেমন মেলামেশা করতেন না বাবা ও ছেলে। শুক্রবার সকালে খবরের কাগজ দিয়ে গেলেও তা দরজার সামনে পড়ে ছিল। দুধওয়ালাও দুধ দিতে পারেননি বলে প্রতিবেশীদের জানান।

এরপর রোজের মতোই বাজার করে আসেন বাড়ির পরিচারিকা। কিন্তু তিনি ভিতরে ঢুকতে পারেননি। সাড়া না পেয়ে প্রতিবেশীদের বিষয়টি জানান। তখনই সন্দেহ হয় আবাসনের বাসিন্দাদের। তাঁরা পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ এসে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকে।

প্রতিবেশীদের কথায়, ভিতরের দরজা বন্ধ থাকলেও বাইরে তালা লাগানো ছিল। তপনকুমারের শরীরে আঘাতের চিহ্নও মিলেছে বলে খবর। পালিত ছেলের দেহ পাশের ঘর থেকে মেলে।  

গ্যাসের নব খোলা থাকার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আঘাতের চিহ্ন, মৃত্যুর সময় এবং ঘটনার নেপথ্যে অন্য কারও ভূমিকা রয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরেই স্পষ্ট হবে। নাগেরবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

Read more!
Advertisement
Advertisement