Advertisement

Coal Smuggling in West Bengal: কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার সেই পুলিশ অফিসার মনোরঞ্জন, ED-র দীর্ঘ জিজ্ঞাসাবাদে ভেঙে পড়লেন

বৃহস্পতিবারই পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডলকে নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে ইডি। তারপরেই রাতে তাঁকে গ্রেফতার করা হয়। কয়েক হাজার কোটি টাকার কয়লা পাচার কাণ্ডে মনোরঞ্জনের সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেসের আমলে প্রভাবশালী পুলিশ অফিসার হিসেবেই পরিচিত ছিলেন মনোরঞ্জন।

পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডলপুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Jun 2026,
  • अपडेटेड 11:36 AM IST
  • প্রভাবশালী পুলিশ অফিসার হিসেবেই পরিচিত মনোরঞ্জন
  • তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশে একাধিক বড় পদ
  • থানায় তৃণমূল নেতার জন্মদিন পালন করেছিলেন

পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক ধরপাকড় চলছে। তৃণমূল কংগ্রেসের আমলে যত দুর্নীতি হয়েছে, তার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। মন্ত্রী, কাউন্সিলর, বিধায়ক থেকে শুরু করে স্থানীয় নেতা। কাউকে রেয়াত করা হচ্ছে না। এবার কয়লা পাচার কাণ্ডে ED (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) গ্রেফতার করল পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডলকে। 

প্রভাবশালী পুলিশ অফিসার হিসেবেই পরিচিত মনোরঞ্জন

বৃহস্পতিবারই পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডলকে নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে ইডি। তারপরেই রাতে তাঁকে গ্রেফতার করা হয়। কয়েক হাজার কোটি টাকার কয়লা পাচার কাণ্ডে মনোরঞ্জনের সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেসের আমলে প্রভাবশালী পুলিশ অফিসার হিসেবেই পরিচিত ছিলেন মনোরঞ্জন। বর্তমানে তিনি দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশনারেটে স্পেশাল ব্রাঞ্চে পোস্টিং ছিলেন। ইডি সূত্রের খবর, ওই অঞ্চলে কয়লা স্মাগলিং নেটওয়ার্কের সঙ্গে মনোরঞ্জনের সরাসরি যোগাযোগ রয়েছে বলে অভিযোগ।

পুলিশের উর্দিতে মনোরঞ্জন মণ্ডল

তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশে একাধিক বড় পদ

সূত্রে আরও জানা গিয়েছে, এর আগে মনোরঞ্জন মণ্ডলের বাড়ি ও একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। বেশ কিছু নথিও উদ্ধার করা হয়। তাতে দেখা গিয়েছে, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। এরপর থেকেই একাধিকবার তাঁকে সমন পাঠায় ইডি। জিজ্ঞাসাবাদে একেবারেই সহযোগিতা করেননি মনোরঞ্জন। বার বার ইডি-র নোটিশ তিনি এড়িয়ে গিয়েছেন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ও পদে ছিলেন তৃণমূল সরকারের আমলে।

পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডল

থানায় তৃণমূল নেতার জন্মদিন পালন করেছিলেন

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, অবৈধ কয়লা ও বালি চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন বা সেই যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রে তাঁর কোনও ভূমিকা ছিল কি না। এই গ্রেফতারিকে ঘিরে পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল, বিশেষ করে আসানসোল-দুর্গাপুর অঞ্চলের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এর আগেও মনোরঞ্জন মণ্ডল বিতর্কে জড়িয়েছিলেন। অভিযোগ উঠেছিল, তাঁর কর্মকালেই এক তৃণমূল নেতার জন্মদিনের অনুষ্ঠান নাকি একটি থানার ভেতরে আয়োজন করা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় এবং তাঁকে সাময়িক বরখাস্তও করা হয়েছিল।

Advertisement

ইডি (ED)-র কর্মকর্তাদের ধারণা, এই গ্রেফতারি চলমান কয়লা পাচার তদন্তে নতুন তথ্য ও সূত্রের সন্ধান দিতে পারে। এই মামলায় ইতিমধ্যেই একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। তদন্তকারী সংস্থা মনে করছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে কয়লা পাচারের আর্থিক ও কার্যকরী নেটওয়ার্ক সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। সেই কারণে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদনও করতে পারে ইডি।

Read more!
Advertisement
Advertisement