
একাধিক পরপুরুষের সঙ্গে স্ত্রীর শারীরিক সম্পর্ক আছে। আর সেই ভিডিও ইনস্টাগ্রামে দেখে নেন তিনি। তার জেরে আত্মহত্যা করলেন এক সফটওয়্যার ইঞ্জিনিয়র। হায়দবারাদের এই ঘটনা সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম সীতারাম। ৩৬ বছর বয়সী ওই যুবক হায়দরাবাদের হুসেন সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তবে তার আগে রেখে যান ১৯ পৃষ্ঠার একটি সুইসাইড নোট।
পুলিশ জানিয়েছে, সেই নোট থেকেই জানা যায়, সীতারাম সন্দেহ করতেন তাঁর স্ত্রী একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতেন। সুইসাইড নোটে তিনি লিখেছেন, দাম্পত্য কলহের কারণেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর স্ত্রী গত দেড় বছরে তিনজন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন। তাঁদের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখতেন।
নোটে আরও দাবি করা হয়েছে, ওই তিনজনের মধ্যে একজন রেণুকার সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করে ইনস্টাগ্রামে ছড়িয়ে দেয়। সেই ভিডিও দেখে ফেলে সীতারাম। এরপরই তিনি গোটা ঘটনা জানতে পারেন। এও তাঁর কানে আসে যে, অভিযুক্তদের একজন তাঁর অনুপস্থিতিতে একাধিকবার বাড়ি এসেছেন।
পুলিশ জানিয়েছে, জানাজানি হওয়ার পর সীতারাম মানসিকভাবে ভেঙে পড়েন। তাঁর সঙ্গে রেণুকার দাম্পত্য কলহ শুরু হয়। আর তা এক সময় চরম পর্যায়ে পৌঁছয়।
সুইসাইড নোটে সীতারাম লিখেছেন, 'আমি আমার স্ত্রীর যত্ন নিয়েছি। তাঁর জন্য সবকিছু করেছি। কিন্তু রেণুকা আমার সঙ্গে বিশ্বাসঘাতকরা করেছে। এটা কাম্য নয়।'
পুলিশ ইতিমধ্যেই একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সুইসাইড নোটের সত্যতা এবং স্ত্রীকে ঘিরে ওঠা অভিযোগ ও ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।