Advertisement

Prajwal Revanna: জেলে বসেও পর্ন দেখে! ধর্ষণ কেসে জেলবন্দি প্রাক্তন সাংসদের ফোনে প্রায় ১০০ VIDEO

হাইপ্রোফাইল বন্দিদের কারাগারে সম্প্রতি তল্লাশি অভিযানে নামে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। সেই তল্লাশিতেই দেখা যায়, প্রজ্জ্বলের ফোনে মিলল পর্নোগ্রাফির প্রচুর ভিডিও। জানা গিয়েছে, তার ফোনে ৮০ থেকে ৯০টি পর্নোগ্রাফি ভিডিও ডাউনলোড করা হয়েছে।

প্রজ্জ্বল রেভান্নাপ্রজ্জ্বল রেভান্না
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 13 Aug 2026,
  • अपडेटेड 9:34 AM IST
  • প্রজ্জ্বলের ফোনে মিলল পর্নোগ্রাফির প্রচুর ভিডিও
  • নতুন করে একটি এফআইআর দায়ের
  • যাবজ্জীবন সাজা হয়েছে রেভান্নার

ধর্ষণে দোষী সাব্যস্ত প্রাক্তন সাংসদ বর্তমানে জেলবন্দি। কিন্তু জেলে বসেও দিনের পর দিন ওই প্রাক্তন সাংসদ পর্নোগ্রাফি দেখছে। তার ফোনে উদ্ধার হল কয়েক ডজন পর্নোগ্রাফি ভিডিও। কথা হচ্ছে জনতা দল (সেক্যুলার) প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নার প্রসঙ্গে। ধর্ষণ মামলায় দোষী প্রজ্বল রেভান্না এখন বন্দি রয়েছে বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে। সেখানেও বসে সে পর্নোগ্রাফিতে বুঁদ হয়ে থাকে। কারাগারে তাকে একটি মোবাইল দেওয়া হয়েছে। সেই মোবাইলেও মিলল কয়েক ডজন পর্নোগ্রাফি ভিডিও। 

প্রজ্জ্বলের ফোনে মিলল পর্নোগ্রাফির প্রচুর ভিডিও

হাইপ্রোফাইল বন্দিদের কারাগারে সম্প্রতি তল্লাশি অভিযানে নামে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। সেই তল্লাশিতেই দেখা যায়, প্রজ্জ্বলের ফোনে মিলল পর্নোগ্রাফির প্রচুর ভিডিও। জানা গিয়েছে, তার ফোনে ৮০ থেকে ৯০টি পর্নোগ্রাফি ভিডিও ডাউনলোড করা হয়েছে। বেশির ভাগ কন্টেন্টই ভারতীয় পর্নোগ্রাফি। এমনকী একাধিক ভারতীয় মহিলা নগ্ন হচ্ছে, সেই ভিডিও বেশি রয়েছে ফোনে। ওই ফোনটি ফরেনসিকে পাঠানো হয়েছে। 

প্রজ্জ্বল রেভান্না

তদন্তকারীরা ফোনে থাকা সমস্ত ভিডিও, ছবি এবং অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখছেন। ওই তথ্যগুলি কোথা থেকে এসেছে, কবে ডাউনলোড করা হয়েছে এবং রেভান্নার বিরুদ্ধে চলা মামলাগুলির সঙ্গে সেগুলির কোনও যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই ঘটনায় ইতিমধ্যেই জেলের ভিতরে প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছে। বেঙ্গালুরু সেন্ট্রাল জেলের অ্যাসিস্ট্যান্ট সুপারকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি জেলের সুপারকেও শো-কজ নোটিশ দেওয়া হয়েছে।

নতুন করে একটি এফআইআর দায়ের

মোবাইল ফোন ছাড়াও রেভান্নার সেল থেকে একটি পেনড্রাইভ এবং একটি চার্জার উদ্ধার হয়েছে। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা ধরে চলা তল্লাশিতে আর কোনও নিষিদ্ধ সামগ্রী পাওয়া যায়নি। মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় নতুন করে একটি এফআইআর দায়ের করা হয়েছে। একই জেলে বন্দি এক আন্ডারট্রায়াল বন্দি, প্রতাপ রাইয়ের নামও এই মামলায় রয়েছে।

এই ঘটনা এমন সময়ে সামনে এল, যখন কয়েক দিন আগেই কর্নাটক হাইকোর্ট হাসান জেলায় দায়ের হওয়া প্রথম ধর্ষণ মামলায় রেভান্নার যাবজ্জীবন সাজা স্থগিত এবং অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করেছে। আদালত জানিয়েছে, অপরাধের গুরুত্ব এবং তাঁর বিরুদ্ধে একাধিক যৌন নির্যাতনের মামলা বিচারাধীন থাকার বিষয়টি তাঁকে জামিন দেওয়ার ক্ষেত্রে বড় বাধা। রেভান্না বাইরে বেরোলে সাক্ষীদের প্রভাবিত করা এবং বিচারপ্রক্রিয়ায় প্রভাব পড়ার আশঙ্কার কথাও জানিয়েছে আদালত।

Advertisement

যাবজ্জীবন সাজা হয়েছে রেভান্নার

২০২৫ সালের অগাস্টে বিশেষ আদালত রেভান্নাকে একাধিকবার যৌন নির্যাতন, ভয়্যারিজম এবং প্রমাণ নষ্ট করার অভিযোগে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রেভান্নাকে জড়িয়ে বেশ কিছু আপত্তিকর ভিডিও প্রকাশ্যে আসার পর গোটা ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল। যদিও রেভান্না বরাবরই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তার দাবি, ওই ভিডিওগুলি বিকৃত বা ভুয়োভাবে তৈরি করা হয়েছে।

এরপর রেভান্নার আইনজীবীরা একটি মামলা অন্য বিচারকের কাছে স্থানান্তরের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট বিচারকের পক্ষপাতিত্ব রয়েছে। একইসঙ্গে তাঁর সাজা ও দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে করা আবেদনও এখনও বিচারাধীন।

Read more!
Advertisement
Advertisement