Advertisement

অবৈধ খনন রুখতে গিয়েছিলেন, DSP-কে ডাম্পার দিয়ে পিষে মারল মাফিয়ারা

আজ সকাল ১১টা নাগাদ অবৈধ খননকার্যের খবর পান ডিএসপি সুরেন্দ্র সিং বিষ্ণোই। তারপরেই কয়েকজনকে নিয়ে রেড করতে বেরিয়ে পড়েন তিনি। ডিএসপি পৌঁছতেই প্রথমে খনি মাফিয়ারা পালানোর চেষ্টা করে।

ডিএসপি সুরেন্দ্র সিং বিষ্ণোইডিএসপি সুরেন্দ্র সিং বিষ্ণোই
Aajtak Bangla
  • গুরুগ্রাম,
  • 19 Jul 2022,
  • अपडेटेड 3:31 PM IST

হরিয়ানায় মাফিয়া-রাজের ভয়াবহতা ফের সামনে এল। DSP-কে লরিতে পিষে খুন করল মাফিয়ারা। মর্মান্তিক মৃত্যু হল হরিয়ানা পুলিশের DSP পদের অফিসার সুরেন্দ্র সিংয় বিষ্ণোই। মাফিয়াদের এই ঘটনায় স্তম্ভিত গোটা দেশ।

আর একমাস পরেই অবসর নিতেন সুরেন্দ্র। আজ অর্থাত্‍ মঙ্গলবার একটি গোপন সূত্রে খবর পেয়ে সুরেন্দ্র সিং বিষ্ণোই গুরুগ্রামে তাউডু হিলে রেড করতে যান। খবর ছিল, সেখানে বেআইনি খনির কারবার চলছে। এক প্রত্যক্ষদর্শী জানান, অফিসের গাড়ির কাছেই দাঁড়িয়েছিলেন ডিএসপি। এক ডাম্পার ড্রাইভারকে ডাকছিলেন। বেআইনি খনন চলছিল তখন। ওই ডাম্পার ড্রাইভার সোজা ডিএসপি ধাক্কা মেরে পিষে চলে গেল। ড্রাইভার ও ট্রাকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

হরিয়ানা পুলিশের বিবৃতি

আরও পড়ুন

আজ সকাল ১১টা নাগাদ অবৈধ খননকার্যের খবর পান ডিএসপি সুরেন্দ্র সিং বিষ্ণোই। তারপরেই কয়েকজনকে নিয়ে রেড করতে বেরিয়ে পড়েন তিনি। ডিএসপি পৌঁছতেই প্রথমে খনি মাফিয়ারা পালানোর চেষ্টা করে। কিন্তু এরপরই একটি ট্রাক এসে সোজা পিষে দেয় ডিএসপি-কে।

হরিয়ানার মুখ্যমন্ত্রী অনিল বিজ জানান, কড়া পদক্ষেপ করা হচ্ছে। যত পুলিশ লাগবে লাগুক, ছাড়ব না। দোষীদের কড়া শাস্তি হবে। ঘটনাস্থলে থাকা পুলিশ অফিসাররা জানাচ্ছেন, ডিএসপি-র সঙ্গে ফোর্স ছিল না। কয়েকজন স্টাফ নিয়েই বেরিয়ে পড়েন। তাঁর কাছে খবর ছিল, ১২টা ১০ নাগাদ অবৈধ খনন শুরু হবে। 

প্রসঙ্গত, হরিয়ানায় খনি মাফিয়াদের দৌরাত্ম্য নতুন নয়। এর আগেও সোনিপথে স্পেশাল এনফোর্সমেন্ট টিমের উপর হামলা চালিয়েছিল মাফিয়ারা।

 

Read more!
Advertisement
Advertisement