Advertisement

৩ বন্ধুকে ঘরে ঢুকিয়ে স্ত্রী-কে ধর্ষণ করাত স্বামী, হাড়হিম করা ঘটনা

তরুণীর অভিযোগ, ফয়াজ প্রায়ই বাড়ির বাইরে থেকে তালা দিয়ে চলে যেত। সেই সময় তার তিন বন্ধু ঘরের ভিতরে ঢুকে তাঁকে যৌন নির্যাতন করত। এমনকী, কাউকে এই ঘটনা জানালে খুনের হুমকিও দেওয়া হয়েছিল।

চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Aajtak Bangla
  • হায়দরাবাদ ,
  • 27 Oct 2026,
  • अपडेटेड 7:16 PM IST
  • তরুণীর অভিযোগ,বিয়ের প্রায় এক মাস পর ফয়াজ তার তিন বন্ধুকে ভাড়া বাড়িতে থাকতে নিয়ে আসে
  • ওই তিন জনের নাম আহমদ মুজিব, নুর কামাল এবং জিয়া-উর-রহমান

বন্ধুদের দিয়ে নিজের স্ত্রী-কে ধর্ষণ করাত যুবক। আর তা দিনের পর দিন। শিউরে ওঠার মতো ঘটনাটি হায়দরাবাদের। ১৮ বছরের ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে স্বামী-সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ। 

তরুণীর অভিযোগ, হায়দরাবাদের এক ভাড়া বাড়িতে স্বামীর সঙ্গে থাকতেন তিনি। তাঁর স্বামী বাইরে থেকে তালা দিয়ে চলে যেত। ঘরে আগে থেকেই থাকত তিন বন্ধু। সেই তিন যুবক তাঁকে ধর্ষণ করত। 

তবে সম্প্রতি বাড়ির মালিক বকেয়া ভাড়া নিতে এসে বাইরে থেকে তালাবন্ধ ঘর দেখে সন্দেহ হওয়ায় তালা ভেঙে দেন। তার পরই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। মায়ানমারের বাসিন্দা ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী-সহ চার জনের বিরুদ্ধে ধর্ষণ, বেআইনিভাবে আটকে রাখা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। 

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভারতে আনার অভিযোগ

অভিযোগ, তিনি বাংলাদেশের কক্সবাজারে থাকাকালীন মহম্মদ ফয়াজের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল ফয়াজ। অভিযোগ, পরিবারের কাউকে না জানিয়েই মে মাসে তাঁকে ভারতে নিয়ে আসে ফয়াজ। হায়দরাবাদে আসার তিন থেকে চার দিনের মধ্যে তাঁদের বিয়ে হয়।

তরুণীর অভিযোগ,বিয়ের প্রায় এক মাস পর ফয়াজ তার তিন বন্ধুকে ভাড়া বাড়িতে থাকতে নিয়ে আসে। ওই তিন জনের নাম আহমদ মুজিব, নুর কামাল এবং জিয়া-উর-রহমান। অভিযোগে তাদেরও মায়ানমারের বাসিন্দা এবং হায়দরাবাদের বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে।

বাইরে থেকে তালা, ভিতরে যৌন নির্যাতনের অভিযোগ

তরুণীর অভিযোগ, ফয়াজ প্রায়ই বাড়ির বাইরে থেকে তালা দিয়ে চলে যেত। সেই সময় তার তিন বন্ধু ঘরের ভিতরে ঢুকে তাঁকে যৌন নির্যাতন করত। এমনকী, কাউকে এই ঘটনা জানালে খুনের হুমকিও দেওয়া হয়েছিল। ওই তরুণী  জানিয়েছেন, ভয় এবং কোথায় গিয়ে সাহায্য চাইবেন, তা বুঝতে না পারার কারণে প্রথম দিকে তিনি কারও কাছে মুখ খুলতে পারেননি। ফলে দীর্ঘ সময় ধরে এই নির্যাতন সহ্য করতে হয়েছে। 

Advertisement

বকেয়া ভাড়া নিতে এসে তালা ভাঙেন বাড়ির মালিক

গত ২৩ অক্টোবর বাড়ির বকেয়া ভাড়া নিতে সেখানে যান বাড়ির মালিক। বাইরে থেকে ঘরে তালা দেওয়া দেখে তাঁর সন্দেহ হয়। এর পর তালা ভেঙে দেন তিনি। সেই সুযোগে ঘর থেকে বেরিয়ে আসেন তরুণী। এরপর অন্য এক ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে তাঁকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

গত ২৬ অক্টোবর মহম্মদ রশিদ নামে ওই আত্মীয় তরুণীকে থানায় নিয়ে যান। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

চার জনের বিরুদ্ধে মামলা

পুলিশের কাছে দায়ের করা অভিযোগের ভিত্তিতে ফয়াজ-সহ চার জনের বিরুদ্ধে ধর্ষণ, বেআইনিভাবে আটকে রাখা এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

Read more!
Advertisement
Advertisement