Advertisement

Abhishek Porel Arrested: ধর্ষণে গ্রেফতার ক্রিকেটার অভিষেক পোড়েল, যৌনতায় লিপ্ত মুহূর্ত মোবাইলে ভিডিও করতেন?

মেডিক্যালের এক ছাত্রী মগরা থানায় অভিষেক পোড়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। ওই ছাত্রী পুলিশকে জানান, তাঁকে অভিষেক বারবার বলতেন, বিয়ে করবেন। অভিষেকের কথায় বিশ্বাস করেই সম্পর্কে অনেকদূর এগিয়েছিলেন তিনি। দিনের পর দিন সহবাস করেছেন। অভিষেক যখনই যৌনতায় লিপ্ত হতেন, তখনই নাকি তিনি মোবাইলে ভিডিও করতেন।

অভিষের পোড়েলঅভিষের পোড়েল
Aajtak Bangla
  • চুঁচুড়া,
  • 11 Aug 2026,
  • अपडेटेड 4:14 PM IST
  • বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন যৌনতায় লিপ্ত
  • ঘনিষ্ঠ মুহূর্ত মোবাইলে রেকর্ড করতেন অভিষেক
  • অভিষেকের এই রকম সম্পর্ক একাধিক মহিলার সঙ্গে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌনমিলনের অভিযোগে গ্রেফতার ভারতীয় দলের ক্রিকেটার ও দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার অভিষেক পোড়েল। আজ অর্থাত্‍ মঙ্গলবার অভিষেককে ধর্ষণের অভিযোগে হুগলিতে গ্রেফতার করল পুলিশ।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন যৌনতায় লিপ্ত

এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন যৌনতায় লিপ্ত হওয়ার গুরুতর অভিযোগ রয়েছে অভিষেকের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, ঘনিষ্ঠ মুহূর্ত ভিডিও করতেন বলেও অভিযোগ। এই মামলায় পুলিশ ওই ক্রিকেটারকে হেফাজতে নিয়ে প্রথমে দীর্ঘ জেরা করে। জেরায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। অবশেষে গ্রেফতার করা হয় তাঁকে। অভিষেকের স্বাস্থ্য পরীক্ষার জন্য এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে তোলা হয় চুঁচুড়া কোর্টে। তিনি অন্তর্বর্তী জামিন পাবেন কিনা, সেই আবেদনেরও শুনানি চলছে।

ঘনিষ্ঠ মুহূর্ত মোবাইলে রেকর্ড করতেন অভিষেক

মেডিক্যালের এক ছাত্রী মগরা থানায় অভিষেক পোড়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। ওই ছাত্রী পুলিশকে জানান, তাঁকে অভিষেক বারবার বলতেন, বিয়ে করবেন। অভিষেকের কথায় বিশ্বাস করেই সম্পর্কে অনেকদূর এগিয়েছিলেন তিনি। দিনের পর দিন সহবাস করেছেন। অভিষেক যখনই যৌনতায় লিপ্ত হতেন, তখনই নাকি তিনি মোবাইলে ভিডিও করতেন। বারবার বলার পরে দুই পরিবারের মধ্যে অভিষেকের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনাও শুরু হয়েছিল।

দিল্লি ক্যাপিটালসের প্র্যাক্টিসে কে এল রাহুলের সঙ্গে অভিষেক পোড়েল

অভিষেকের এই রকম সম্পর্ক একাধিক মহিলার সঙ্গে

এরপরেই ওই যুবতী জানতে পারেন, অভিষেকের এই রকম সম্পর্ক একাধিক মহিলার সঙ্গে রয়েছে। তাঁদেরকেও একই ভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন বলেও দাবি করেন তিনি। FIR-এ মোট ১৯টি ধারায় মামলা করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ঘটনাটি ২০২৬ সালের ২ এপ্রিল দিল্লিতে ঘটেছিল। অভিযোগে বলা হয়েছে, অভিষেক পোড়েল অভিযোগকারিণীকে বেআইনিভাবে আটকে রেখেছিলেন। তাঁকে খাবার দেওয়া হয়নি এবং ইচ্ছাকৃতভাবে একা করে রাখা হয়েছিল। এর ফলে অভিযোগকারিণী শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন এবং ঠিকমতো হাঁটতেও পারছিলেন না।

অভিযোগে আরও বলা হয়েছে, তাঁর একটি নির্ধারিত বিমান ধরার কথা থাকলেও, শরীরে পাওয়া আঘাতের কারণে তাঁকে বাধ্য হয়ে জরুরি চিকিৎসা নিতে হয়। এই মামলায় এর আগে কলকাতা হাইকোর্ট অভিষেক পোড়েলকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল। অভিযোগকারিণীর ছবি যাতে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে আদালত মগরা থানার পুলিশকে পোড়েলের সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement