Advertisement

Doctor Murder : ডাক্তার খুন, ছেলে ছুরিকাহত; লাশের পাশে বসে ফোনে মগ্ন স্ত্রী

তবে তখনও বেঁচে ছিল শিশুটি। ফলে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় পুলিশ কমিশনার জানান, অন্য পুলিশকর্মীরা ভেবেছিলেন বাচ্চাটি মারা গিয়েছে। তবে তিনি কাছে গিয়ে দেখেন সে বেঁচে।

স্বামীকে খুনে অভিযুক্ত স্ত্রী স্বামীকে খুনে অভিযুক্ত স্ত্রী
Aajtak Bangla
  • বেঙ্গালুরু ,
  • 16 Jul 2026,
  • अपडेटेड 6:56 PM IST

চিকিৎসক স্বামীকে ফ্ল্যাটের ভিতর খুনের অভিযোগ। স্ত্রী নিজেও একজন চিকিৎসক। দম্পতির আট বছরের এক সন্তানও ছুরিকাঘাতে জখম। সে এখন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে যে দৃশ্য দেখে তা হাড়হিম করার মতো। 

ঘটনা কর্নাটকের ধারওয়াড়ের। প্রতিবেশীরা এদিন খবর দেয় পুলিশকে। তদন্তকারীরা সেখানে গিয়ে দেখতে পান, গোটা ফ্ল্যাটজুড়ে রক্ত। মেঝেতে লাল দাগ। স্বামী ও ছেলের রক্তার দেহ পড়ে রয়েছে। আর তার পাশে শুয়ে মোবাইলে কিছু দেখছে স্ত্রী। 

তবে তখনও বেঁচে ছিল শিশুটি। ফলে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় পুলিশ কমিশনার জানান, অন্য পুলিশকর্মীরা ভেবেছিলেন বাচ্চাটি মারা গিয়েছে। তবে তিনি কাছে গিয়ে দেখেন সে বেঁচে। তখনই অ্যাম্বুলেন্স ডাকা হয়। 

মৃত ব্যক্তির নাম কিরণ। তাঁর স্ত্রী প্রিয়ঙ্কা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ও বুধবার সকালে কিরণের আত্মীয়রা ফোন করেছিলেন প্রিয়ঙ্কাকে। সে তাঁদের জানিয়েছিল, কিরণ বিশ্রাম নিচ্ছে। পরে জানায়, ডিউটিতে গিয়েছে। 

তবে বুধবার সন্ধে পর্যন্ত কিরণের কোনও খবর পাননি প্রতিবেশী-আত্মীয়রা। তখনই তাঁদের মনে সন্দেহ তৈরি হয়। তাঁরা ফ্ল্যাটে এসে দেখেন কিরণ ও তাঁর ছেলে রক্তাক্ত। আর প্রিয়ঙ্কা নির্বিঘ্নে বিছানায় বসে ফোন দেখছে। 

পুলিশ কমিশনার শশীকুমার জানান, একটি ঘরে ডা. কিরণকে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখা যায়। ৮ বছর বয়সী ছেলেটির শরীরেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে শিশুটি কীভাবে জখম হল,জানা যায়নি। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওই পুলিশকর্তা আরও জানান,ঠিক কখন এই ঘটনা ঘটেছে এবং কী কারণে তা জানা যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় ফ্ল্যাটের ভিতরে  তিনজনই ছিলেন।  বাইরে থেকে অন্য কেউ প্রবেশ করেনি। 

তিনি আরও জানান, প্রতিবেশীরা সকাল থেকেই ওই পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। তবে প্রিয়াঙ্কা তাঁদের জানিয়েছিল, সবাই বাড়ির ভেতরেই আছেন। 

কমিশনার বলেন, 'আসলে কী ঘটেছিল, তিনি কাদের সঙ্গে কথা বলেছিলেন, কী বলেছিলেন এবং ফ্ল্যাটের ভেতরে ঘটনার ক্রমধারা কেমন ছিল—তা নিশ্চিত করতে আমরা বিস্তারিত তদন্ত চালাব।' 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement