Advertisement

Murshidabad: মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র পাচার চক্রের হদিশ,গ্রেফতার ২

আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে সুতি থানার সুজনীপাড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
প্রীতম ব্যানার্জী
  • মুর্শিদাবাদ,
  • 07 Jul 2026,
  • अपडेटेड 7:00 PM IST

রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝেমধ্যেই বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসে। ধরপাকড়ও হয়। অনেক সময় অস্ত্রপাচার চক্রের হদিশও পাওয়া যায়। আর সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন এলাকায় চাঞ্চল্য ছড়ায়, তেমনই চলে চর্চাও। 

আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে সুতি থানার সুজনীপাড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আব্দুল কাদির, বাড়ি সামশেরগঞ্জ থানার নতুন জালাদিপুর এলাকায় এবং রামিজ শেখ, বাড়ি সুতি থানার হরিপুর এলাকায়। অভিযানের সময় ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা অস্ত্র পাচারের উদ্দেশ্যেই ওই এলাকায় এসেছিল। এক্ষেত্রে আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কার কাছে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই ঘটনার সঙ্গে কোনও বড় চক্র জড়িত রয়েছে কি না, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারের পর ধৃতদের সুতি থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তদন্তকারীরা অস্ত্রের উৎস, সম্ভাব্য ক্রেতা এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা, সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।

Read more!
Advertisement
Advertisement