Advertisement

Nashik BPO Case: ‘ধর্ম বদলাও, বাবা সুস্থ হয়ে যাবে,’ এই ভাবেই মগজধোলাই করত TCS-এর তৌসিফ, দানিশরা

টিসিএস নাসিক কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। সেখানকার এক কর্মচারীর অভিযোগ, টিম লিডারদের গ্রুপ তাঁকে ইচ্ছে করে টার্গেট করেছিল। তাঁকে ধর্মান্তকরণের চেষ্টাও চলেছে।

নাসিক বিপিও কাণ্ডনাসিক বিপিও কাণ্ড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Apr 2026,
  • अपडेटेड 10:28 AM IST
  • টিসিএস নাসিক কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে
  • টিম লিডারদের গ্রুপ তাঁকে ইচ্ছে করে টার্গেট করেছিল
  • তাঁকে ধর্মান্তকরণের চেষ্টাও চলেছে

টিসিএস নাসিক কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। সেখানকার এক কর্মচারীর অভিযোগ, টিম লিডারদের গ্রুপ তাঁকে ইচ্ছে করে টার্গেট করেছিল। তাঁকে ধর্মান্তকরণের চেষ্টাও চলেছে।

'তাঁদের সব কথা শুনতে হতো'
সেই ব্যক্তি বলেন, 'আমি ২০২২ সালে এই সংস্থায় কাজ শুরু করি। এই সময় আমার টিমে ছিল তৌসিফ আত্তার, দানিশ শেখ এবং অন্যান্যরা। তৌসিফ আমার টিম লিডারও ছিল। তাই আমায় তৌসিফ যা বলত, সব মেনে চলতে হতো। ও আমায় দানিশের কাজও করতে বলত। এর ফলে আমার উপর বেড়ে গিয়েছিল কাজের চাপ। ও আমার টিম লিডার ছিল। তাই কথা তো শুনতে হতোই।'

এই অভিযোগকারীর দাবি, এই সব ব্যক্তিরা একত্রিতভাবে হিন্দু দেবদেবীদের অবমাননা করত। তারা জিজ্ঞেস করত, 'যার মুখ দেখা যায়, সে কীভাবে ভগবান হতে পারে?' এখানেই শেষ না করে তাদের দাবি ছিল, মহারাষ্ট্রের মহারাজাও মসুলিম ধর্মের একজন দাস ছিল। এমনকী হিন্দুদের কোনও ভগবানই যে ঈশ্বর নয়, সেটাও বারবার বলত তারা। সবসময় হাসিঠাট্টা করত এই সব বিষয় নিয়ে। 

'আমায় জোর করে ননভেজ খাওয়ানো হতো'
এই অভিযুক্তের আরও দাবি, মাঝে মধ্যেই অনেক রাত পর্যন্ত করতে হতো কাজ। তখন তারা সবাই মিলে হোটেলে খেতে যেত। তখন তাঁকে আমিষ খাবার খেতে বাধ্য করত এরা সবাই। 

এই ব্যক্তির কথায়, 'আমি খেতে না চইলেই করা হতো অপমান। আমার ঈশ্বর ভাবনাকে ছোট করত। ওরা আমাকে ধর্মান্তর করার চেষ্টা চালিয়েছিল। বারবার এই চেষ্টা করত। তারা সব রকমভাবে এই চেষ্টা করেছে।'

শুধু তাঁর সঙ্গে নয়, তৌসিফ এবং দানিশ অন্যদের সঙ্গেও একই ধরনের কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, 'সবাইকে চাপ দিত তারা। প্রথমে ওরা আমার সঙ্গে বন্ধুত্ব করে। তারপর আমার পারিবারিক সমস্যা জানতে চায়। তারপর কালাজাদুর সাহায্য নিতে বলে।'

'ধর্ম বদলে নিলেই বাবা ঠিক হয়ে যাবে'

Advertisement

এই প্রসঙ্গে ২০২৩ সালের একটা ভয়ঙ্কর ঘটনার কথা সামনে আনেন এই ব্যক্তি। সেই বছর মার্চে স্ট্রোকে আক্রান্ত হন তাঁর বাবা। তখন পরিবারে বিরাট সমস্যা চলছে। এমন পরিস্থিতিতে তৌসিফ, দানিশ, শাহরুখ শেখ এবং রাজা মেনন তাঁকে নিজের ধর্ম বদলে নেওয়ার পরামর্শ দেন। এই ব্যক্তির কথায়, 'ওরা আমায় বলেছিল হিন্দু ধর্মে অনেক সমস্যা রয়েছে। তাই ধর্ম বদলে নিতে। ধর্ম বদলে নিলেই বাবা ঠিক হয়ে যাবে। যদিও আমি এই পরামর্শ মেনে নিইনি। তারপরই শুরু হয় অন্য খেলা। তারা আমার কাজ নিয়ে নানা মিথ্যে অভিযোগ ছড়িয়ে দেয়। আমাকে ছোট করার চেষ্টা করে। এখানেই শেষ নয়, ওরা আমাকে ইদে ডেকেছিল। মাথায় ফেজ টুপি পরিয়ে একটা ছবি তুলিয়ে নেয়। সেটা দিয়ে দেয় গ্রুপে। শুধু তাই নয়, তারা আমাকে দোয়া করতে বলে। এমনকী মাংস খাওয়ায়। এই সময় তৌসিফ এবং দানিশ আমায় বলে, চিকিৎসার পরও তোমার স্ত্রী মা হতে পারছে না। তাকে আমার কাছে পাঠাও।' 

এরপর উত্তপ্ত হয় পরিস্থিতি। তৌসিফ চেয়ার ছুড়ে মারে ওই ব্যক্তির দিকে। এই বিষয়টা নিয়ে সেই ব্যক্তি এইচআর-এর কাছে অভিযোগও জানান।

 

Read more!
Advertisement
Advertisement