Advertisement

পুনে হত্যা মামলায় নতুন মোড়, সিয়ার ভাই সাহিলকে ১০ কোটির আইনি নোটিশ 

পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলায় অভিযুক্ত সিয়া গোয়েল ও চেতন চৌধুরীকে দ্বিতীয় দফায় আগামী ৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তবে শুনানির সময় ভাদগাঁও মাভাল আদালতে সিয়ার আইনজীবীকে ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত হয়।

সিয়াকে নিয়ে লোহাগড় কেল্লায় পুলিশ।-ফাইল ছবিসিয়াকে নিয়ে লোহাগড় কেল্লায় পুলিশ।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 30 Jun 2026,
  • अपडेटेड 10:11 AM IST
  • পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলায় অভিযুক্ত সিয়া গোয়েল ও চেতন চৌধুরীকে দ্বিতীয় দফায় আগামী ৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
  • তবে শুনানির সময় ভাদগাঁও মাভাল আদালতে সিয়ার আইনজীবীকে ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত হয়।

পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলায় অভিযুক্ত সিয়া গোয়েল ও চেতন চৌধুরীকে দ্বিতীয় দফায় আগামী ৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তবে শুনানির সময় ভাদগাঁও মাভাল আদালতে সিয়ার আইনজীবীকে ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত হয়। আদালতে সিয়া গোয়েল স্পষ্ট জানান, তাঁর আইনজীবী আশুতোষ শ্রীবাস্তব নন, বরং বিপুল দুষিং। এই বক্তব্য সামনে আসার পরই মামলায় নতুন মোড় তৈরি হয়েছে।

আইনজীবী নিয়ে সাহিলের অভিযোগ
এর আগের দিনই সংবাদমাধ্যমের সামনে সিয়ার ভাই সাহিল গোয়েল দাবি করেন, আশুতোষ শ্রীবাস্তব তাঁদের নিযুক্ত আইনজীবী নন। সাহিলের অভিযোগ, 'আমি কখনও আশুতোষ শ্রীবাস্তবকে আমাদের আইনজীবী হিসেবে নিয়োগ করিনি। তিনি এ বিষয়ে আমার সঙ্গে কোনও কথাও বলেননি। আমি আপত্তি জানালে তিনি আমাকে প্রাণনাশের হুমকি দেন। বর্তমানে বিপুল দুষিং-ই আমাদের আইনজীবী। এ বিষয়ে আদালতে হলফনামাও জমা দেওয়া হয়েছে।'

১০ কোটি টাকার মানহানির নোটিশ
সাহিলের এই অভিযোগের পর পাল্টা পদক্ষেপ করেছেন আইনজীবী আশুতোষ শ্রীবাস্তব। তিনি সাহিল গোয়েলের কাছে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে অভিযোগ করা হয়েছে, সাহিল তাঁর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং মানহানিকর মন্তব্য করে পেশাগত সুনাম ক্ষুণ্ণ করেছেন। নোটিশে অবিলম্বে ওই অভিযোগ প্রত্যাহার, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের অভিযোগ না করার লিখিত আশ্বাসও চাওয়া হয়েছে।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই সমস্ত অভিযোগ আশুতোষ শ্রীবাস্তবের আইনি নোটিশে উত্থাপিত দাবি। সাহিল গোয়েল এখনও প্রকাশ্যে ওই নোটিশের কোনও জবাব দেননি। ফলে তাঁর প্রতিক্রিয়ার দিকেই এখন নজর রয়েছে।

আশুতোষ শ্রীবাস্তবের দাবি
বিতর্কের জবাবে আশুতোষ শ্রীবাস্তব বলেন, 'আমাদের টিম সিয়া গোয়েলের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল। তিনি আইনি সহায়তা চেয়েছিলেন এবং স্বেচ্ছায় আমাদের নামে পাওয়ার অফ অ্যাটর্নিতে স্বাক্ষর করেছেন। সিয়া একজন প্রাপ্তবয়স্ক, তিনি নিজেই নিজের সিদ্ধান্ত নিতে সক্ষম।'

তাঁর আরও দাবি, 'সাহিল গোয়েলের বক্তব্য সম্পূর্ণ অসত্য। আমাদের সঙ্গে তাঁর নয়, সিয়া গোয়েলেরই কথা হয়েছে। এমনকি মুম্বই হাইকোর্টেও আমাদের পক্ষে সিয়া স্বাক্ষরিত পাওয়ার অফ অ্যাটর্নি জমা দেওয়া হয়েছে। সেই নথিতে তাঁর স্বাক্ষর রয়েছে।'

Advertisement

এদিকে, কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্ত এখনও চলছে। তদন্তকারীরা ডিজিটাল তথ্যপ্রমাণ, অভিযুক্তদের জবানবন্দি এবং অন্যান্য সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে গোটা ঘটনার প্রকৃত চিত্র সামনে আনার চেষ্টা করছেন।

 

Read more!
Advertisement
Advertisement