Advertisement

Rapido Booking: 'তোমাদের মতো হিন্দু মেয়েরা...,' ব়্যাপিডো ক্যান্সেল করতেই মহিলা যাত্রীকে গালাগালি, অশ্লীল ছবি পাঠাল চালক

ব়্যাপিডো বাইকের বুকিং বাতিল করায় এক তরুণীকে গালিগালাজ, হুমকি ও অশ্লীল ছবি পাঠাল চালক! অভিযোগ, চালক ওই যাত্রীর থেকে অতিরিক্ত ভাড়া দাবি করেন। তিনি রাইডটি বাতিল করে দিলে চালক এমন অসভ্যতামি করে বলে খবর। বজরং দলের সাহায্য FIR দায়ের করেন ওই যাত্রী।

Aajtak Bangla
  • ইন্দোর,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 1:03 PM IST
  • ব়্যাপিডো বাইকের বুকিং বাতিল করায় এক তরুণীকে গালিগালাজ
  • অশ্লীল ছবি পাঠানোর অভিযোগ চালকের বিরুদ্ধে
  • বজরং দলের সাহায্য FIR দায়ের করেন ওই যাত্রী

ব়্যাপিডো বাইকের বুকিং বাতিল করায় এক তরুণীকে গালিগালাজ, হুমকি ও অশ্লীল ছবি পাঠাল চালক! অভিযোগ, চালক ওই যাত্রীর থেকে অতিরিক্ত ভাড়া দাবি করেন। তিনি রাইডটি বাতিল করে দিলে চালক ফোন ও চ্যাটের মাধ্যমে তাকে বিরক্ত করতে শুরু করেন। ঘটনাটি ইন্দোরের বাঘসেওয়ানিয়া থানা এলাকার। যাত্রীর আরও অভিযোগ, FIR দায়ের করার ৫ দিন পরও পুলিশ কোনও ব্যবস্থা করেনি। থানায় বজরং দলের কর্মীরা পৌঁছনোর পর এই ঘটনায় মামলা রুজু করা হয়। 

অতিরিক্ত ভাড়া নিয়ে বচসার সূত্রপাত
যাত্রীর অভিযোগ, তিনি পার্সেল বাইক  বুক করেছিলেন ব়্যাপিডোতে। চালক অন্য একটি জায়গায় পৌঁছে ট্রিপটির জন্য অতিরিক্ত ভাড়া দাবি করেন। যাত্রী বুকিং বাতিল করেন। এরপর চালক মহম্মদ মুস্তাকিন তাঁকে ফোন করে গালিগালাজ শুরু করেন। 

মহিলার আরও অভিযোগ, চালক তাঁকে বলেছিল, 'তোমরা হিন্দু মেয়েরা সারাক্ষণ এরকমই থাকো।' সে অশ্লীল ভাষা প্রয়োগ করে এমনকী তাঁকে তাঁর যৌনাঙ্গের একটি ছবিও পাঠায়। যাত্রীর কথায়, চালক তাঁকে ক্রমাগত ফোন করে হুমকি দিতে থাকে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। 

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রীয়তার অভিযোগ 
ঘটনার পর ওই মহিলা বাঘসেওয়ানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু ৫ দিন ধরে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এরপর তিনি বজরং দলকে ঘটনাটি সম্পর্কে জানান। সংগঠনটির কর্মীরা থানায় গিয়ে অভিযোগটির বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত চালকের বিরুদ্ধে একটি FIR দায়ের করে।

পুলিশের বক্তব্য
বাঘসেওয়ানিয়া থানার ভারপ্রাপ্ত অমিত সোনি জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে একটি FIR দায়ের করা হয়েছে। প্রাপ্ত ডিজিটাল প্রমাণের ভিত্তিতে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে। অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি।

অনলাইন বাইক ট্যাক্সি পরিষেবায় সুরক্ষা নিয়ে প্রশ্ন 
নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা। রাইড বাতিল সংক্রান্ত বিবাদের সময়ে একজন যাত্রীর সঙ্গে কথিত অশালীন আচরণ এবং আপত্তিকর বিষয়বস্তু পাঠানোর অভিযোগগুলিকে গুরুত্ব সহকারে নিতে হবে। একটি তদন্তের মাধ্যমে ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটিত হবে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement