Advertisement

Suvendu Adhikari PA Murder Case: শুভেন্দু অধিকারী PA মার্ডার কেস: ধৃত রাজ সিংয়ের সঙ্গে BJP নেতার ছবি ভাইরাল

Suvendu Adhikari PA Murder Case: বালিয়ার বাসিন্দা রাজ সিংয়ের গ্রেফতারি কেবল একটি অপরাধের খবর হয়ে থাকেনি। রাজের গ্রেফতারির পর সামনে এসেছে তাঁর দীর্ঘ প্রভাবশালী বৃত্তের হদিশ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে রাজকে উত্তরপ্রদেশের বিভিন্ন বিজেপি নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা গিয়েছে।

রাজ সিংয়ের সঙ্গে বিজেপি নেতারাজ সিংয়ের সঙ্গে বিজেপি নেতা
Aajtak Bangla
  • বালিয়া (উত্তরপ্রদেশ),
  • 12 May 2026,
  • अपडेटेड 1:31 AM IST

Suvendu Adhikari PA Murder Case: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়কের রহস্যমৃত্যুর ঘটনায় এবার যোগসূত্র মিলল সুদূর উত্তরপ্রদেশের। এই খুনের মামলায় নাম জড়িয়েছে বালিয়ার প্রভাবশালী যুবক রাজ সিংয়ের। উত্তরপ্রদেশ পুলিশের হাতে রাজের গ্রেফতারির পর থেকেই দুই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। ধৃত রাজের সঙ্গে একাধিক রাঘববোয়ালদের ‘ঘনিষ্ঠ’ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই এই খুনের নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভাইরাল ছবি ও প্রভাবের দাপট
বালিয়ার বাসিন্দা রাজ সিংয়ের গ্রেফতারি কেবল একটি অপরাধের খবর হয়ে থাকেনি। রাজের গ্রেফতারির পর সামনে এসেছে তাঁর দীর্ঘ প্রভাবশালী বৃত্তের হদিশ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে রাজকে উত্তরপ্রদেশের বিভিন্ন বিজেপি নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা গিয়েছে। শুভেন্দুর আপ্তসহায়ক খুনে রাজের ঠিক কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল ইতিমধ্যেই উত্তরপ্রদেশে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। ধৃত রাজের এই ‘হাই প্রোফাইল’ যোগাযোগই এখন তদন্তকারীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

তদন্তে নয়া দিশা
শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গীর এই খুনের ঘটনায় প্রথম থেকেই রহস্য দানা বেঁধেছিল। বালিয়ার এই যুবকের গ্রেফতারির পর তদন্তের অভিমুখ আমূল বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বিরোধী দলনেতার ঘনিষ্ঠের এই পরিণতি কি নিছকই ব্যক্তিগত শত্রুতা, নাকি এর পেছনে গভীর কোনও রাজনৈতিক আক্রোশ কাজ করছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। বালিয়ার রাজ সিংকে জেরা করলেই খুনের প্রকৃত মোটিভ এবং মাস্টারমাইন্ডের হদিস মিলবে বলে দাবি পুলিশের। আপাতত দুই রাজ্যের পুলিশের সমন্বয় ও রাজের বয়ানের ওপরই নির্ভর করছে এই হাই-প্রোফাইল মামলার ভবিষ্যৎ।

 

 

Read more!
Advertisement
Advertisement