Advertisement

Varanasi: অমানবিক! চেপে রাখতে না পেরে প্যান্টে প্রস্রাব শিশুর, গোপনাঙ্গ পুড়িয়ে দিলেন শিক্ষিকা

প্রস্রাব চেপে রাখতে না পেরে প্যান্টেই করে ফেলে শিশু। আর তার জন্য নার্সারির ওই পড়ুয়ার গোপনাঙ্গ পুড়িয়ে দিলেন শিক্ষিকা। অমানবিক এই ঘটনাটি ঘটেছে বারাণসীতে।

বারাণসীতে অমানবিক ঘটনাবারাণসীতে অমানবিক ঘটনা
Aajtak Bangla
  • বারাণসী ,
  • 27 Jul 2026,
  • अपडेटेड 12:24 PM IST
  • প্যান্টেই প্রস্রাব করে ফেলে শিশু
  • পড়ুয়ার গোপনাঙ্গ পুড়িয়ে দিলেন শিক্ষিকা
  • অমানবিক এই ঘটনাটি বারাণসীর

চেপে রাখতে না পেরে প্যান্টে প্রস্রাব করে ফেলেছিল নার্সারির এক শিশু। আর সেটা কাল হয়ে দাঁড়াল। গোপনাঙ্গ গরম ছুরি দিয়ে পুড়িয়ে দিলেন শিক্ষিকা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে বারাণসীর লালপুর-পান্ডপুর থানা এলাকার সেরিন সোনি প্লে স্কুলে। 

জানা গিয়েছে, গত ২৪ জুলাই ৫ বছর বয়সী অস্তিত্ব জয়সওয়াল বারবার শিক্ষিকার কাছে শৌচাগারে যাওয়ার অনুমতি চেয়েছিল। কিন্তু শিক্ষিকা অনুমতি না দেওয়ায় নিষ্পাপ ওই শিশু নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি। প্যান্টেই প্রস্রাব করে ফেলে সে। আর তাতেই ক্ষুব্ধ হয়ে শিক্ষিকা চরম পদক্ষেপ করেন। 

শিশুকে অন্য ঘরে নিয়ে যান ওই শিক্ষিকা। গ্যাসে একটি ছুরি গরম করেন এবং অমানবিক ভাবে শিশুর গোপনাঙ্গ ওই গরম ছুরি দিয়ে পুড়িয়ে দেন। 

ভীত শিশুটি কাঁদতে কাঁদতে তার পরিবারকে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানায়। পরিবারের তরফে প্রথমে ওই শিক্ষিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। এরপর শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করেছে। শুরু হয়েছে তদন্ত।

স্কুলের প্রিন্সিপাল হেমলতা সিংয়ের সঙ্গে কথা বলেন শিশুর বাবা। তিনি সাহায্য করার পরিবর্তে তাঁকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ। ২৫ জুলাই স্কুলে গিয়ে দেখা করলেও শিশুর বাবাকে কোনওরকম সাহায্য করতে অস্বীকার করেন কর্তৃপক্ষ। 

শিশুর গুরুতর চোট ও মানসিক কষ্টের কারণে তার বাবা লালপুর-পান্ডেপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতুল সিং জানিয়েছেন, বাবার অভিযোগের ভিত্তিতে একটি FIR নথিভুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করছে এবং শীঘ্রই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement