Advertisement

Man Fakes Death: চিতায় ছাগল পুড়িয়ে নিজের ডেথ সার্টিফিকেট বের করলেন যুবক, কেন? অবাক হবেন

UP Man Fakes Death: খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের ভয়। আর তা এড়াতে নিজের মৃত্যুর ‘নাটক’ সাজালেন যুবক। এ কাণ্ড সিনেমাকেও হার মানবে। AI দিয়ে তৈরি করা হল লাশের ছবি।

 AI দিয়ে তৈরি করা হল লাশের ছবি। AI দিয়ে তৈরি করা হল লাশের ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Oct 2026,
  • अपडेटेड 6:56 PM IST
  • খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের ভয়। 
  • এড়াতে নিজের মৃত্যুর ‘নাটক’ সাজালেন যুবক।
  • AI দিয়ে তৈরি করা হল লাশের ছবি।

UP Man Fakes Death: খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের ভয়। আর তা এড়াতে নিজের মৃত্যুর ‘নাটক’ সাজালেন যুবক। এ কাণ্ড সিনেমাকেও হার মানবে। AI দিয়ে তৈরি করা হল লাশের ছবি। জোগাড় হল ডেথ সার্টিফিকেটও। এমনকি, শেষকৃত্যের চিতায় নিজের বদলে পোড়ানো হল একটি ছাগল। উত্তরপ্রদেশের মৌ জেলার ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতের নাম রাজকুমার রাজভর ওরফে রাজু। বয়স ৩৮ বছর। পুলিশ জানিয়েছে, ১৮ মাস ধরে পালিয়ে পালিয়ে থাকছিল রাজু। রবিবার তাঁকে গ্রেফতার করা হয়। ২০১৬ সালে একটি খুনের মামলায় তিনি বিচারাধীন ছিলেন। 

খুনের মামলা থেকে বাঁচতেই 'মৃত্যু'র ছক?
পুলিশের দাবি, ২০১৬ সালে যোগেশ সিংহকে গুলি করে খুনের অভিযোগ উঠেছিল রাজকুমার এবং তাঁর সহযোগী সুদর্শন রাজবরের বিরুদ্ধে। মৌয়ের আদালতে সেই মামলার বিচার চলছিল। সাক্ষ্যগ্রহণ এবং প্রমাণ পেশের পর রাজকুমার নিজের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে যান। 

পুলিশের দাবি, ক্রিপ্টোকারেন্সি-সহ বিভিন্ন জায়গায় টাকা বিনিয়োগ করতেন রাজকুমার। কয়েক জনের কাছ থেকে বিনিয়োগের জন্য টাকাও নিয়েছিলেন। এরপরই তাঁর পরিচিত এক হোমিয়োপ্যাথি চিকিৎসক নাকি তাঁকে মৃত্যুর নাটক সাজানোর পরামর্শ দেন। বিষয়টি মনে ধরে রাজকুমারের। 

চিতায় ছাগল!
অভিযোগ, প্রথমে রাজকুমারকে অসুস্থ ও অচেতন বলে দেখানো হয়। তার পর AI দিয়ে তাঁর মৃত্যুর ছবি তৈরি করা হয়। সেই ছবিতে তাঁকে শ্মশানের চিতায় শুয়ে থাকতে দেখা যায়। গাজিপুরে শেষকৃত্যের আয়োজনও করা হয়েছিল বলে দাবি পুলিশের। কিন্তু চিতায় রাজকুমারের বদলে পোড়ানো হয় একটি ছাগল! পরে গাজিপুর থেকে ডেথ সার্টিফিকেটও জোগাড় করেন তিনি।

তবে শেষরক্ষা হয়নি। মৌয়ের কোতোয়ালি নগর থানার পুলিশ এবং তদন্তকারী টিমের তৎপরতায় ধরা পড়েন অভিযুক্ত। জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন মামলা রুজু হয়েছে। আপাতত শ্রীঘরেই তাঁর ঠাঁই হতে চলেছে। 

Read more!
Advertisement
Advertisement