Advertisement

উত্তরপাড়ায় TMC কাউন্সিলরকে ফাঁসানো, হুমকির অভিযোগ, গ্রেফতার 'TMC ঘনিষ্ঠ' ইউটিউবার

অভিযুক্ত তাঁকে ফোন করে এক লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে তাঁর বিরুদ্ধে সংবাদ প্রচার করে জনরোষ সৃষ্টির হুমকি দেন। কাউন্সিলর দাবি করেন, তাঁর বাড়ির কাছের একটি পুকুরের অংশ নির্মাণকাজের জন্য ভরাট করা হয়েছে, যা জনরোষ সৃষ্টি করবে— বলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।

গ্রেফতার ইউটিউবারগ্রেফতার ইউটিউবার
স্বপন কুমার মুখার্জি
  • উত্তরপাড়া,
  • 09 Jun 2026,
  • अपडेटेड 6:55 PM IST

এক ইউটিউবারের বিরুদ্ধে ব্ল্যাকমেলিং, হুমকি দিয়ে অর্থ আদায় এবং মানসিক হয়রানির অভিযোগ করেছেন এক তৃণমূল কাউন্সিলর। ওই তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, ইউটিউবার শুভজ্যোতি চক্রবর্তী গত কয়েক মাস ধরে তাঁকে ব্ল্যাকমেল করছেন। তাঁর মতে, অভিযুক্ত তাঁকে ফোন করে এক লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে তাঁর বিরুদ্ধে সংবাদ প্রচার করে জনরোষ সৃষ্টির হুমকি দেন। কাউন্সিলর দাবি করেন, তাঁর বাড়ির কাছের একটি পুকুরের অংশ নির্মাণকাজের জন্য ভরাট করা হয়েছে, যা জনরোষ সৃষ্টি করবে— বলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। এছাড়াও, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছে, অভিযুক্ত বলেছিলেন, এক লক্ষ টাকা দিলে তিনি পুরো বিষয়টি "ব্যবস্থা করে দেবেন"।

উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বিশ্বাস বলেন, "আমি তিনবারের কাউন্সিলর। আমার স্বামী সরকারি চাকরি করেন, আমি একটি কলেজে পড়াই এবং আমার ছেলেও প্রতিষ্ঠিত। আমি সবসময় সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি। কেউ আমার দিকে আঙুল তুলতে পারবে না।"  

তিনি জানান, গভীর রাতে হোয়াটসঅ্যাপ কলে হুমকি ও টাকার দাবি পান। তিনি কিছু কথোপকথন রেকর্ড করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তিনি অভিযোগ করেন, তিনি এর আগে দলের নেতাদের এবং পুরসভার চেয়ারম্যানকে ঘটনাটি সম্পর্কে জানিয়েছিলেন, কিন্তু কোনও সাহায্য পাননি।

আবেগপ্রবণ হয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়ে বলেন, "হাতজোড় করে আপনাকে অনুরোধ করছি আমাকে বাঁচান। আমাকে ক্রমাগত ব্ল্যাকমেল করা হচ্ছে।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ইউটিউবার শুভজ্যোতি চক্রবর্তী এবং তন্ময় সর্দার নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে ধৃত ইউটিউবার শুভজ্যোতি চক্রবর্তী। তাঁর দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। 

এদিকে নিজের ছেলের বিরুদ্ধে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত ইউটিউবারের মা বুলা চক্রবর্তী।

এ নিয়ে বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন, যারা দুর্নীতিগ্রস্ত তাদের সকলেরই গ্রেফতার হওয়া উচিত। এখন আইনের শাসন চলছে। যদি এরকম দুর্নীতি হয় মিউনিসিপ্যালিটির ভিতরে হয়েছে। তারপরে শুনলাম নাকি কোনও ফুটেজ নেই। ফুটেজ কেন নেই মিউনিসিপ্যালিটির ভিতরে ক্যামেরা খারাপ? নিশ্চয় সবাই মিলেমিশে একজন একজনকে ব্ল্যাকমেল করছে। ভাই তুমি খেয়েছো আমাকেও খেতে দাও। সেজন্য হয়তো বাগবাটোয়ারা নিয়ে কোনও ঝামেলা হয়েছে।

Advertisement

TAGS:
Read more!
Advertisement
Advertisement