Advertisement

Paresh Ram Das: 'আলবিদা ক্যানিং...' বলেছিলেন, সেই MLA পরেশরাম কাকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ? বিস্তারিত

পরেশরাম দাসের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ ধর্ষণ ও তোলাবাজির। অভিযোগকারিণীর দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর স্বামীকে দলের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪ লক্ষ টাকা দাবি করেছিলেন বিধায়ক।

ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস
Aajtak Bangla
  • নরেন্দ্রপুর,
  • 10 Nov 2026,
  • अपडेटेड 9:35 AM IST
  • কে এই পরেশরাম দাস?
  • ধর্ষণ ও তোলাবাজির অভিযোগে কীভাবে জড়ালেন?
  • পঞ্চায়েত ভোটে সন্ত্রাস, গুলি-বোমার অভিযোগ

বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ একবার পরেশরাম দাসকে কটাক্ষ করে বলেছিলেন, ' একটা পাকা ক্রিমিনাল ওখানকার। ও শওকত মোল্লা আল্ট্রা লাইট।' ক্যানিং পশ্চিমের সেই তৃণমূল বিধায়ক এখন পুলিশের লক-আপে। মাস খানেক আগে এই পরেশ ভবানীভবনে হাজিরা দিতে যাওরা আগে তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'আলবিদা ক্যানিং। ফিরে দেখা হবে, কথা হবে।' পরেশরাম এখন পুলিশের লক-আপে। ধর্ষণ, তোলাবাজি সহ অভিযোগের পাহাড়। 

সোনারপুর লক-আপে যেতে চাইছেন

তিনি যে গ্রেফতার হতে পারেন, তার ইঙ্গিত বোধহয় তিনি আগেই পেয়েছিলেন। মুম্বই পালানোর চেষ্টা করেছিলেন বলেও অঙিযোগ। সোমবার তাঁকে আটক করে পুলিশ এয়ারপোর্টেই। তারপর গ্রেফতার ও সোজা নরেন্দ্রপুর থানায় লকআপে। থানা সূত্রের খবর, রাতে কিছু খাননি পরেশরাম। সব ওষুধ খেয়েছেন। রাত প্রায় আড়াইটে পর্যন্ত নাকি লক-আপে জেগে বসেছিলেন। সোনারপুর থানার লক-আপে যেতে চাইছেন। আজ তাঁকে আদালতে পেশ করা হবে। 

ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস

কে এই পরেশরাম দাস?

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। স্থানীয় রাজনীতিতে তাঁর প্রভাব রয়েছে। তবে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একাধিক ফৌজদারি মামলা ও বিতর্কের কারণে বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের হলফনামা অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ন’টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।

ধর্ষণ ও তোলাবাজির অভিযোগে কীভাবে জড়ালেন?

পরেশরাম দাসের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ ধর্ষণ ও তোলাবাজির। অভিযোগকারিণীর দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর স্বামীকে দলের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪ লক্ষ টাকা দাবি করেছিলেন বিধায়ক। সেই টাকা দেওয়ার জন্য বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে ওই মহিলা যৌন নির্যাতনের শিকার হন বলে অভিযোগ। শুধু ধর্ষণই নয়, ওই মহিলাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল। পরবর্তী সময়ে টাকা ফেরত চাওয়া এবং পুলিশের কাছে অভিযোগ জানানোর চেষ্টা করলে তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

Advertisement

এই ঘটনায় গত ৫ সেপ্টেম্বর ক্যানিং থানায় মামলা দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩২৩ (মারধর), ৪২০ (প্রতারণা), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং ৫০৬ (হুমকি) ধারায় মামলা রুজু হয়েছে।

পঞ্চায়েত ভোটে সন্ত্রাস, গুলি-বোমার অভিযোগ

পরেশরাম দাসের বিরুদ্ধে অভিযোগের তালিকা অবশ্য এখানেই শেষ নয়। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক অশান্তির অভিযোগ উঠেছিল। বিরোধী দলের প্রার্থীদের ভয় দেখানো, মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া, গুলি চালানো এবং বোমাবাজির মতো অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

Read more!
Advertisement
Advertisement