Advertisement

Kolkata Crime: ছিট কালিকাপুরে মহিলার রহস্য মৃত্যু, পলাতক লিভ ইন পার্টনার

ফের শহরের বুকে এক মহিলার রহস্য মৃত্যু। পূর্ব যাদবপুরের ছিট কালিকাপুরে একটি টালির ঘর থেকে উদ্ধার হল বছর ৩৫ এর এক মহিলার দেহ। শ্বাসরোধ করে ওই মহিলাকে খুন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনার পর থেকেই মহিলার লিভ-ইন পার্টনার উধাও।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jun 2022,
  • अपडेटेड 3:19 PM IST
  • ফের শহরের বুকে এক মহিলার রহস্য মৃত্যু
  • পূর্ব যাদবপুরের ছিট কালিকাপুরে একটি টালির ঘর থেকে উদ্ধার হল বছর ৩৫ এর এক মহিলার দেহ

ফের শহরের বুকে এক মহিলার রহস্য মৃত্যু। পূর্ব যাদবপুরের ছিট কালিকাপুরে একটি টালির ঘর থেকে উদ্ধার হল বছর ৩৫ এর এক মহিলার দেহ। শ্বাসরোধ করে ওই মহিলাকে খুন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনার পর থেকেই মহিলার লিভ-ইন পার্টনার উধাও। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ।

 ছিট কালিকাপুর স্কুলের পিছনে একটি টালির ঘর থেকে মহিলার দেহ উদ্ধার করা হয়। সেই সময় বাইরে থেকে দরজা বন্ধ ছিল। ফলত দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করতে হয়। ইতিমধ্যে  মহিলার লিভ-ইন পার্টনারের খোঁজ শুরু করেথে  পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। 

 চিকিৎসকেরা জানিয়েছেন, মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তাঁর ঘাড়ে চোট পাওয়া গিয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো  হয়েছে। তবে এখনও ময়নাতদন্তের রিপোর্ট আসেনি। 

আরও পড়ুন

 স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে ওই মহিলা এবং তাঁর পুরুষ সঙ্গী ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন। গতকাল সকালে তাঁকে শেষ বারের মতো দেখা যায়। তারপর থেকে ঘরের বাইরে দেখা যায়নি যুগলকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলাকে খুন করে পালিয়েছে তাঁর লিভ ইন পার্টনার। তদন্তে নেমে ঘরের ভিতর থেকে একাধিক জিনিসপত্র সংগ্রহ করেছে পুলিশ। ওই যুগলের পাড়া প্রতিবেশী ও পরিচিতদের  জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ।

Read more!
Advertisement
Advertisement