হরিয়ানার পালওয়ালের একটি ভিডিও ভাইরাল। দেখা যাচ্ছে এক ব্যক্তি তার পিঠে একটি বানর নিয়ে যাচ্ছেন। একদল লোক অনুসরণ করছে তাকে। এক ডজনেরও বেশি লোককে কামড়ানোর পর বানরটিকে ধরা হয়। এটিকে ধরার জন্য ৫১,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তবে, ভিডিওটিতে কিছু লোককে বানরটিকে চড় মারতেও দেখা যায়। যার নিন্দা করছেন নেটিজেনরা।