ময়নাগুড়িতে দশম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত স্কুল চত্বর। স্কুলের ভেতরের ঢুকে ওই শিক্ষককে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। পরে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত উত্তম সরকার একটি হাইস্কুলের প্যারা টিচার হিসাবে নিযুক্ত। অভিযোগ, বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীকে পড়া বোঝানোর নাম করে অন্যত্র নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।