বিহারের জামুইয়ের পর সমস্তিপুরে এক নাবালিকাকে হেনস্থা। ভাইরাল ভিডিও। জানা গিয়েছে, ঘটনাটি ১৫ সেপ্টেম্বরের। পুলিশের তথ্য অনুযায়ী, একদল যুবক নাবালিককে ঘিরে ফেলেছিল। বারবার প্রতিবাদ করছে সে। ভিডিওটি সামনে আসার পর পুলিশ তদন্ত শুরু করে। সমস্তিপুরের এসপি অরবিন্দ প্রতাপ সিং জানান, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারও করেছে পুলিশ।