শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের গাড়ি ঘিরে ১০ রাউন্ড গুলি চালানো হয়েছে। অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয় বলে খবর পুলিশ সূত্রে। মাত্র ৫০ সেকেন্ডের মধ্যেই অপারেশন করা হয়। ১০টা নাগাদ রুপোলি রঙের একটি গাড়ি এসে দাঁড়ায় ঘটনাস্থলে। ১০টা ৮ মিনিট ৫০ সেকেন্ড নাগাদ গাড়ি নিয়ে আসেন চন্দ্রনাথ। ওই রুপোলি রঙের গাড়ি চন্দ্রনাথের গাড়ি থামায়। এরপরই শুরু হয় অপারেশন। ততক্ষণে পিছন থেকে বাইকে করে এসে যায় বাকি আততায়ীরা। সকলের সামনেই গুলি চালিয়ে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে। মাঝরাস্তায় গাড়ি থামিয়ে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে। ইতিমধ্যেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তদন্তে নেমে পুলিশ আশপাশের এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে। একটি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, সাদা রঙের গাড়ি করে বাড়ির দিকে যাচ্ছেন চন্দ্রনাথ রথ। তিনি বাড়ির যাওয়ার সময়েই তাঁর উপর অতর্কিত হামলা হয়। রাত ১০টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে বাড়ির কাছেই নৃশংস ভাবে খুন হয়েছেন শুভেন্দুর আপ্ত সহায়ক। তাঁকে খুনের মুহূর্তও ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সেখানে দেখা গিয়েছে, গাড়ি থেকে নেমে এসে গুলি চালায় দুষ্কৃতী।